Saturday, April 23, 2022

বর্ণ প্রথা / ওমর ফারুক

 

 বর্ণ প্রথা 
ওমর ফারুক

আমি কোন জাত -ভেদাভেদ দুনিয়া চাই না ,
   আমি মানুষের দুনিয়া চাই !
সবার উপরে  মনুষ্যত্ব ,
   তাহার উপর কিছু নাই ।

 ক্ষুধা পেলে ভক্ষণ করি ,
  কষ্ট পেলে কাঁদি !
একই আলো বাতাস -
    সবাই তো সমান ভাবে  গ্রহণ করি  !

লাল রক্ত সবার দেহে সবারি মৃত্যু অনির্বায্য ,
  কেউ কি লাভ করেছে অমরত্ব !
বর্ণ প্রথা হিন্দু  ধর্মে চারটি উল্লেখ আছে ,
ভগবান নাকি উচু নিচু ব্যবধান করেছে !

ব্রাহ্মণ নাকি মস্ত হতে ক্ষত্রিয় বুক ,
 তাই তো তারা সারা জীবন করে যায় সুখ !
বৈশ্য হলো পেট হতে শূদ্র সৃষ্টি পা ,
এরা হলো নিচু শ্রেণীর কর না ধুলিসাৎ !

মস্ত বুক পেট পা সবি তো ভগবানের ,
পেট পা ছাড়া প্রতিমা কি সম্পন্ন হতে পারে ?
বৈশ্য শূদ্র নিচু বলে করছ ঠাট্টা মস্করা ,
 তবে কেন মন্দিরে-
   পেট পা ছাড়া রাখছ  না প্রতিমা ?

ব্রাহ্মণ হলো ধর্মের জ্ঞানী অহিংস ,নিষ্ঠাবান ,
 সাধু বেশে পশু রুপে নিচু জাতের নিচ্ছে প্রাণ !
ক্ষত্রিয়  যোদ্ধা সৈনিক সত্যের ধারক -
             ঈশ্বর সাধক ন্যায়বান ,
 উচু নিচু ভেদাভেদে তারা রাখে অবদান !

বৈশ্য হলো  ব্যবসায়ী দানশীল চাকুরীজীবি কর্মচারি ,
 উচুর লগে চলতে গিয়ে যেথায় সেথায় খায় যে গালি !
শূদ্র হলো লোভমুক্ত অদম্য পরিশ্রমী ,
 শ্রমের মূল্য পরিশোধে এরা আবার মানুষ নাকি !
  
ধর্ম গ্রন্থ বলছে এক তারা করে আরেক ,
 ধনী গরিব ব্যবধানে তারা মারে পেরেক !
ধনীর অট্টলিকা গরিবের রক্ত ভেজা ঘাম ,
 গরিব না থাকিলে ধনী কি পেতো সম্মান ?

উচু নিচুর ব্যবধান যারা সৃষ্টি করে ,
 ইতিহাসের ঘৃণার খাতায় মাথায় ঠুকে মরে !
যতই সাজো সাহেব বাবু যতই ধর ভাব ,
 মজলুমানের আন্দোলন  ধনীর সর্বনাশ  !
সাহেব আছে বাবু আছে -
   আছে মহারাজ ,
নিচু জাতি রেগে গেলে উচুর সর্বনাশ !


শেয়ার করুন

0 coment rios: