বাবাদের ঈদ
ওমর ফারুক
ঈদ মানি কেমন সেই তো বাবারা জানে !
ভূবণ জুড়ে মন্দ পুরুষ আছে ,
মন্দ পিতা নেই কোন খানে !
ছোট থেকে ধাপিয়ে বেড়ায় হৈ হুল্লা করে ,
বিয়ের পর শত চিন্তা মাথা ঘুর ঘুর করে !
শত আশা শত শখ দিতে হয় জলাঞ্জলি ,
ঈদ পূজায় বাবাদের হতে হয় পাঠা বলি !
বঊয়ের চাহিদা ছেলে মেয়ের অবদার -
কেনা কাটায় মাথায় হাত ,
ঈদ পূজায় বাবাদের -
ডেকে আনে সর্বনাশ !
মা -বাবা আত্মীয় স্বজন ,
ঈদ এলে হয় যে মরণ !
কাকে দেবো কাকে না দিই ,
অল্প টাকা মাইনে রুজি !
সবাই চায় দামি দামি ,
অল্প টাকা কেমনে কিনি !
সবার শখ মিটিয়ে ,
অল্প টাকা বাঁচিয়ে !
যদি কিনতে পারি নিজের জন্য কিছু ,
সমস্যা ছাড়ে না আমার পিছু !
কয়েক মাস আগে কিনা -
এখনো নতুন আছে ,
সেই গুলো দিয়ে কোন মতে চালায় !
বাবাদের শখ আহ্লাদ বলে কিছু নাই !
ঈদের বাজার ঈদের সালামি ,
ঋনের টাকা এখনো যোগানি ,
তারাবির চাঁদা মসজিদের চাঁদা -
ফিতরা যাকাত আছে বাকি !
মনের ভিতর সকল ব্যথা ,
একলা আমি পুশে রাখি !
বাবা যেন দৈত্য প্রদীপ -
যা চাইবে তাই পাবে ,
কেউ কি বাবাদের মনের খবর রাখে !
অসুখ বিসুখে অর্থ বাঁচায় বাবারা ,
সন্তানের ভবিষ্যতের দিচ্ছে শুধু পাহারা !
নিজরে অর্থ নিজে খায় না এরি নাম বাবা রে ,
পৃথিবীতে মন্দ বাবা কোথায় কি পাইবা -রে !

0 coment rios: