গরিবের ঈদ
ওমর ফারুক
ধনীর ঈদ আসে আনন্দের পরিবেশে ,
গরিবের ঈদ আসে অশ্রু বয়ে !
ধনীর ঈদের বাজেট হাজার টাকা ,
গরিবের েঈদের বাজেট অপূর্ণতা !
বিলাস বহুল শপিং মহল ধনীদের আনাগোনা ,
ফুটপাতে কেনা কাটা গরিবের ঠাঁয় হয় না !
জন্ম মৃত্যু আলো বাতাস সমানে সমানে ,
ধনী গরিবের ব্যবধান অর্থের মধ্যে !
গরিবের ঈদ আসে অশ্রু বয়ে ,
সন্তানের চাহিদা গুলো বাবাদের চোখে ভাসে !
কোরমা পোলাও হরেক খবার -
ধনীর বিশাল আয়োজন ,
মাছ ভাতে মহা খুশি গরিবের আর কি প্রয়োজন !
অল্প দামে সস্তা কেনা ঈদের নতুন জামাটা ,
গরিব পেয়ে মহাখুশি হাতে যেন দুনিয়াটা !
ঈদ আসে সবার জন্য -
ভেদাভেদ সৃষ্টি করে মানুষে ,
ধনীরা কি সঠিক মতো গরিবদের যাকাত দেয় ?
কোরবান এলে দেবে লক্ষ টাকার গরুটা ,
রমজানে যাকাতের বেলায় করে শুধু কৃপনতা!
যাকাত ফিতরা গরিবের হক সবাই যদি দিত রে,
পৃথিবীতে নিঃস্ব বলে কেউ কি থাকত রে !
ধনীর ঈদ আসে আনন্দ উল্লাসে ,
গরিবের ঈদ আসলে চিন্তা বাডে !

0 coment rios: