Sunday, November 21, 2021

আজ মোহনার বিয়ে / ওমর ফারুক

 

আজ মোহনার বিয়ে 
ওমর ফারুক

আজ মোহনার বিয়ে ,
মোহনা করে কান্নাকাটি -
মুখে মেকাপ দিয়ে ।

বর এসেছে ঘোড়া চড়ে -
বৌ সাঁজোনি নিয়ে ।
বান্ধুবীরা লুটে পড়ে -
অট্ট হাসি দিয়ে ।

বান্ধুবীদের মনে প্যাঁচ -
বরকে আজ করবে শেষ ।
গেটে এসে ফুল হাতে-
 বরকে অবরোধ করে ।
তাই দেখে জামাই বাবু -
লজ্জা চরমে মরে ।

খাওয়া দাওয়ার বিশাল বহর -
মোহনার আজ নেই খবর ।
বাড়ি আজ হৈ হুল্লা -
মোহনার মনে শুধু গোল্লা । 

আজ মোহনার বিয়ে ,
মোহনা করে কান্নাকাটি -
মুখে মেকাপ দিয়ে ।
তাই দেখে পাড়ার লোকে -
রং তামাসা করে ।

সেই খুশিতে মোহনার পিতা মাতার -
চোখের পানি ঝরে ।

মোহনার আজ কনের সাজঁ -
পরীর বেশে লাগছে বেশ -
লাল পরী ,নীল পরী ,জল পরী, মায়া পরী -
মোহনার রুপের কাছে করছে ফেল ।

মোল্লা এসে মন্ত্র পড়ে -
কাজী এসে আইন ,
কোটি টাকার কাবিন করে -
জামাই বাবুর ফাইন ।

মোহনাকে তুলে দেয় -
জামাই বাবুর হাতে ,
খোদার চির বিধান আজ -
বিবাহ বন্ধনে মোহনাকে আবদ্ধ করে ।

মোহনা যাবে শুশুর বাড়ি -
লাল শাড়ি পরী ,
পিতা মাতা আত্মীয় স্বজন-
বান্ধুবীদের পর করি ।

আজ মোহনার বিয়ে ,
মোহনা করে কান্নাকাটি -
মুখে মেকাপ দিয়ে ।
শেয়ার করুন

0 coment rios: