মোহনা
ওমর ফারুক
নদীর মোহনা আমাদের দেখা ,
তুমি ছিলে সখীর সাথে -
আমি ছিলাম একা ।
গায়ে ছিল কালো জমা -
কানে ছিল দুল ,
যে দেখিবে সেই হারাবে কুল ।
ভ্রু ছিল মেঘের ছানি -
ঠোঁট রাঙিয়েছো গোলাপ ফুল !
চোঁখের পাতায় রং ধনু -
জুঁই জবা শিউলি ফুল ।
হাত গুলো লতা পাতায় মেহেদী রাঙা -
তোমার জন্য আমার জেগে উঠে মায়া ।
দুই হাতে রেশমী চুড়ি -
গলায় ফুলের মালা ,
কে এসেছে তোমার সাথে ,
চাচী কিং বা খালা ?
চুল গুলো এলোমেলা -
বসন্তের কাশ ফুল ,
যে দেখিবে সে হারাবে কুল ।
নদীর মোহনা আমাদের দেখা ,
তুমি ছিলে সখির সাথে -
আমি ছিলাম একা ।
0 coment rios: