মায়াবী পরী
ওমর ফারুক
মুখ তার কারুকার্য্য গোলাপের কলি ,
চোখ তাহার নিশাচর লম্বা কেশরী ।
ভ্রু গুলো মেঘের ছানি-
ঝলসানো বদনে পুষ্প হাসি ।
মুক্তা ঝরানো দন্তে বৃক্ষ সারি সারি !
দেহের গড়ন বুনো হাঁস -
জল সাঁতারের ন্যায় ।
এই ভর দুপুরে কে ডাকিল আমায় ?
গায়ের বর্ণ কালো সাদা -
সুমিষ্টি কোকিলের ভাষা ।
তিমির আঁধারে -
যে নাবিক হারিয়েছে দিশা ।
অন্ধকারের প্রদীপ সেই-
জ্যোস্নাকে হারায় ,
চরণের ঘঙুরে রিমঝিম শব্দ মাতায় !
প্রকৃতির মায়াবতী মতিভ্রম কান্তশ্রী ,
পথিকের মনে কামনা উল্লাসী ।
হ্নদয়ের ঐশ্বর্যে রাণী সেই -
প্রকৃতির কল্যাণ বয়ে আনে ।
কবির যত কাব্য যাহা ,
তাহা তোমার নিচে ।
লাল পরী নীল পরী সব কিছু মিছে ,
তুমি হলে মায়া পরী ,
এই ভর দুপুরে এলে ।
0 coment rios: