Sunday, November 21, 2021

খাঁচার পাখি /ওমর ফারুক

 

খাঁচার পাখি
ওমর ফারুক

আমি তো খাঁচার পাখি ,,
নীল আকাশ চেয়ে থাকি !
সখীদের কবে পাবো দেখা ?
আমার বাড়ির আঙিনায় -
হরেক পাখির মেলা ।

ইচ্ছা জাগে তাদের ভিড়ে-
 আমি মিশে যাই  ।
 পায়ে আমার লোহার বেঁধি ,
 দেখার কেউ নাই ।

 স্বপ্ন দেখি সখীর সাথে নীল আকাশে উড়ি ,
 স্বপ্ন ভাঙ্গলে খাঁচার ভিতর মাথায় খুড়ে মরি ।

 অশ্রু আমার শিশির কণা-
 সূর্য্য মামা শুকায় ।
 স্বপ্ন আমার পরজীবি -
 কারো সমাদর নাই ।

 পালক গুলো ভীষণ কালো-
 বাসা খানা ভঙ্গুর ।
 আমার ঘরে আসেনা কেউ -
 সকাল ,সন্ধা - দুপুর ।

 নেয় না খবর দেয় না কেউ উৎকিষ্ট খাবার ।
 অবহেলা অপমানে চার দিকে আধাঁর ।
 নির্জনে বসে চুপ মেরে কাঁদি ।
 খাঁচার ঐ শিক গুলো আমার যে সাক্ষী ।

 মুক্ত বনে সখীর সাথে করছি নানান খেলা -
 সকাল ঘনিয়ে দুপুর পেরিয়ে ডুবে যেত বেলা ।
এখন তাদের দেখি না কাউরে -
আমি যে একেলা ।

চোখের সামনে পাখির ঝাঁক -
আকাশ মাতায় বেলা ।
অশ্রু আমার ঝর্ণা ধারা -
হ্নদয় ছটফট করে ।

 আমি খাচায় বন্ধী পাখি-
 কেন ভূলে যাই ।
 স্বপ্ন আমার পরজীবি -
 কারো সমাদর নাই ।
শেয়ার করুন

0 coment rios: