Sunday, November 21, 2021

ইতিহাসে কোরবান/ ওমর ফারুক

 

ইতিহাসে কোরবান
ওমর ফারুক

শুনরে মুমিন ওরে মুসলমান ,,
জ্বিল হজ্জ মাসের চাঁদ উকি মেরেছে ,
ইবরাহিমের মিল্লাতের আজ ডাক এসেছে ।
হাজরা মায়ের কোলে পয়গ্মম এসেছে ,
জ্বিল হজ্জ মাসের চাঁদ উকি মেরেছে ।

বৃ্দ্ধ বয়সে দূত ইবরাহিমকে কহিলো ,,
মোর খোদা আপনাকে পুত্রের সংবাদ দিলো ,,
সেই কথা শুনিয়া হাজরা বলিলো ,
আমি এক বয়স বৃ্দ্ধ বান্ধা এক নারী ,,
এই বয়সে সন্তান কিভাবে মানি ।

দূত বলিলো যে ভাবে যাকারিয়া -
মরিয়ম কোল জুডে আনি ।
রবে জানেন লিলা খেলা মানব চিন্তার  উর্ধে্ধ
হাজরা  ইসমাইল কে রেখে আসলেন -
উপতাপ্ত মরুভূমি সাফা মারওয়া তে ।

হাজরা ছুটে নবীর পিছু ডাকেন নবীরে ,,
নির্জন এই মরুভূমি একলা সেথায় কেমনে থাকি ।
নবী বলেন ভয় কনে পাও ?
আমার রব তোমার সাথে রয় ।

খাবার নাই পানি নাই -
ইসমাইল আঃ করতেছে কান্নাকাটি ।
খাবার ও পানির সন্ধানে -
হাজরা করতেছে সাফা মারওয়া দৌড়াদৌড়ি ।

নিরাশ হয়ে যখন ফিরছিল -
তখন একটি শব্দ শুনতে ফেল ।
শিশু পুত্রের কান্না জড়িত পায়ের আঘাতে -
নিচ থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে থাকে ।

সেই কূপ যা বর্তমানে জমজম খ্যাতি পায় ।
অলৌকিক ভাবে রব পানি ও খাবারের ব্যবথা করে ,
সাফা ও মারওয়া হাজরার  দৌড়াদৌড়ি -
রবকে সন্তুষ্ট করে ।

 পুত্র যখন হাটতে কথা বলতে শিখেছে -
 রব বলেন ইবরাহিমের এইবার অগ্নি পরীক্ষা -
 স্বপ্ন দেখন রবের নামে দিতে হবে কোরবানি ।

 স্বপ্নকে বাস্তবায়িত্ব করে দিলেন কোরবানি ,,
 একই স্বপ্ন তিন বার দেখ -
 কোরবানি কবুল হয় নাই ।
 ইবরাহিমক আঃ বুঝতে পারে -
 ইসমাইল ছাড়া অন্য উপায় নাই ।

 পিতা হতাশ হয়ে পুত্রকে বলে -
 আমি স্বপ্ন দেখছি তোমাকে-
 দিতে হবে কোরবানি ।
 পুত্র বলে আপনার কাজ আপনি করেন -
 সৃষ্টার উপর ভরসা রাখেন ।
 পশুর ন্যায় বেঁধে ফেলে গলায় বসায় ছুরি ,
,
 তা দেখে ফেরেশতারা করতেছে কাাঁপাকাপি -
 জ্বিবরাইল বলিলো কিভাবে ইহা সর্হ্য করি ।
 খোদা কহিলোব বেহেশতের ঐ দূম্বাটা-
 নিয়ে যাও ইবরাহিমের ছুরির নিচে ।
 আল্লাহু আকবার ধ্বনিতে -
 জ্বিবরাইল ইবরাহিমের কাছে দুম্বা নিয়ে আসে ।
 দুম্বা জব হইছে পুত্র জব হয় নাই ।

 তা দেখে পিতা পুত্র তাকবীর দিয়ে উঠে ।
 জ্বিবরাইল ইবরাহিম ইসমাইল
- তিন জনের তাকবীর খোদা কবুল করে ।

সেই থেকে কোরবানি ঈদে এই আইন বাধ্য করে ।
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
শেয়ার করুন

0 coment rios: