দিদি যাচ্ছে শুশুর বাড়ি ।
ওমর ফারুক
দিদি যাচ্ছে শুশুর বাড়ি ,আমায় একা ফেলি ।
এই হ্নদয়ে মেঘের গর্জন –
অশ্রু রাশি রাশি ।
দিদি আমার এই হ্নদয়ে হাজার রঙের ফুল ।
দিদি ছাড়া এই হ্নদয় মরুর কুল ।
দিদি আমার গল্প বলা ঠাকুমার ঝুলি ,
দিদির এতো গল্প গুজব –
কেমনে তারে ভূলি ।
দিদি যাচ্ছে শুশুর বাড়ি ,
আমায় একা ফেলি ।
এই হ্নদয়ে মেঘের গর্জন –
অশ্রু রাশি রাশি ।
দিদি আমার মায়ের আদর –
অতি কড়া শাসন ।
দিদি আমায় যেথায় সেথায় ,
না যাওয়ার বারন ।
দিদি আমার শিক্ষা দীক্ষা দিদি পেরনা ,
দিদি না থাকলে এই ভূবণে –
কিছুই পেতাম না ।
দিদি আমার প্রথম বন্ধু দূর সময়ের সাথী-
দিদি আমার নয়ন মনি তাকে ছাড়া –
কেমনে একলা থাকি ।
দিদি আমার ফুলের মালি ,
ঘরকে রাখে পরিপাাট্টি ।
দিদি আমার ডাক্তার -বৌদ্ধ ,ঔঝা কবিরাজ –
আমাকে সুস্থ্য রাখা দিদির কাজ ।
দিদি যাচ্ছে শুশুর বাড়ি ,
আমায় একা ফেলি ।
এই হ্নদয়ে মেঘের গর্জন –
অশ্রু রাশি রাশি ।
0 coment rios: