Sunday, November 21, 2021

মোহনার সাথে এক দিন / ওমর ফারুক

 

মোহনার সাথে এক দিন
ওমর ফারুক


মোহনার সাথে এক দিন ,
কোন এক সবুজের বুক চিরে ,
সোনালি ঝলমল রোদ্রে –
হারিয়ে যাবো হ্নদয়ের অরণ্যে ।
যে বনে হরণীরা খেলা করে 
মোহনার সাথে এক দিন ,
কোন এক সমুদ্রে যাবো –
হিমেল হাওয়া মানবীয় ক্লেশ ,
হ্নদয়ের উষ্ণতার যোগান দেবে ।
কোন এক ঝর্ণা ধারা –
প্রকৃতির বিচিত্র রুপে ,
নিজেকে বিলিন করে দেবো ।

মোহনার সাথে এক দিন ,
 কোন এক পার্কে নির্জন আড়ালে , 
কবিতার ছন্দে মনের ভাব প্রকাশ করবো ।
একাকিত্ব মনে হারিয়ে যাবো –
দৃষ্টির শেষ সীমানায় ।

মোহনার সাথে এক দিন ,
কোন এক কফি হাউজে –
আড্ডায় মেতে উঠবো ।

মোহনার সাথে এক দিন ,
পরীর দেশে যাবো –
দেখে নিবো কে বেশি মায়াবী ।

মোহনার সাথে এক দিন ,
বৃষ্টি ভেজা শীতল পরশে –
হ্নদয়ের ভেলা বাইবো ।
বৃষ্টির টাপুর টুপুর –
মোহনার নুপুরের শব্দে ,
নিজেকে মাতিয়ে নেব –
নতুন দিগন্তে ।

মোহনার সাথে এক দিন ,
কোন স্থানে রঙিন ঘড়ি উড়াবো ।

মোহনার সাথে এক দিন ,
কোন প্রাচীর ঘেরা-
 দূরগম পথ পাড়ি দিবো ।

মোহনার সাথে এক দিন ,
ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াবো ,
ইতিহাসের পাতায় খুজেঁ নেবো -
মোহনার অস্থিত ।

মোহনার সাথে এক দিন
 চাঁদে বা মঙ্গলে পাড়ি জমাবো ,
বিশ্বকে জানান দিবো নতুন অভিজ্ঞতা ।
শেয়ার করুন

0 coment rios: