Sunday, November 21, 2021

শীতের আমেজ/ওমর ফারুক



 শীতের আমেজ
ওমর ফারুক

শীত সমগ্র বিশ্ব জুড়ে ভাই ,,
বাংলার মতো শীতের আমেজ 
- আর কোথায় ও নাই !
যে দেশে ঋতু মানে -
ভিন্ন স্বাদের অনুভূতি !

নবান্নের মন মাতানো ঢেউয়ে -
শীতের আগ্রমন ।
চার দিকে পাকা ধানের সুভাস ,,
কৃষককে জানিয়ে দিচ্ছে ।
কর্ম ব্যাস্ত ময় করে তুলছে ,,
বাংলার নব বধুদের জীবন ।

শান্তির দূত নেমে এসেছে ,,
  বাংলার প্রতিটি ঘরে ঘরে ।
  রুপসী বাংলার রুপ ,,
  সেঁজেছে নিজের মতো করে ।

  ডালিয়া , কসমস,  চন্দমল্লিকা ভিন দেশী ,
  পুষ্প গুলো ঠাঁই নিয়েছে রুপসী বাংলায় ।
  শিশির বিন্দুতে ফসলের মাঠ গুলো ,,,
  হারানো যৌবন ফিরে এসেছে ।

  বাজারে উঠেছে হরেক রকম সবজী ,,,
  লাউ, লাল শাক, ফুল কপি, বাধা কপি,
 মুলা আর কত কি ?

শরীরের স্তক গুলো জানিয়ে দিচ্ছে ,,
শীতের সর্তক বার্তা ।
ঘন কুয়াশার আবছা আলো-
 ভূতুডে করে তুলছে ,
সূর্য্য মামা কোথায় যেন হারিয়ে গেছে ।
বাংলার ঘরে ঘরে পিঠা উৎসবে মেতেছে ।
ভাপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা, গোলাপ,
রাজ ভোগ, মেরা, তেলে ভাজা, মাল পোয়া , নকশী,
ফুলি, দুধ ফুলি, পাটি চ্যাপ্টা, ঝুড়ি ,ঝিনুক ,কলা পিঠা ইত্যাদি ।

খেজুরের রসের ফিরনীতে ,,
যেন অমৃত্যের স্বাদ ফিরে আসে ।
সকালের মিষ্টি রোদ গুলো ,,
নতুন জীবন ফিরিয়ে দেয় ।

শীত আসতে একা আসে না ,,
দুই হস্ত পূর্ণ করে ফল -ফলাদি নিয়ে আসে ।
কামরাঙা, জলপাই, আমলকি
,আপেল, কমলালেবু ইত্যাদি ।
যেন - সেই জানে কিভাবে স্তকে-
 ভিটামিন “সি” এর ঘাটতি পূরণ করা যায় ।
শীত সমগ্র বিশ্ব জুড়ে ভাই,
বাংলার মতো শীতের আমেজ আর কোথায় ও নাই ।   
শেয়ার করুন

0 coment rios: