Sunday, November 21, 2021

সতীনের মেয়ে

 

সতীনের মেয়ে
ওমর ফারুক

সতীনের মেয়ে নিয়ে ,
আমার যতো জ্বালা,
ওর সাথে আমার -
প্রতিযোগিতার পালা ।

রুপে অপস্বরী বুদ্ধিটা কম ,,
ওকে কাজের উপর না রাখিলে ,,
আমার বদ হজম ।

এটাই করাই ঐটাই করাই অযথা ঝাড়ি ,
বিনা দোষে- দোষ দিই ;
তবু কেন মরে ণা-
গালায় দেয় না ফাঁসি ।

স্বামী আমার হাতের মুঠোয় ,
সিন্ধুকের চাবি  ;
তাহার কাছে নালিশ দিলে ;;
পিঠের ছাল নাহী রাখি ।

সংসারের রাজা আমি ;
বাকি সবাই প্রজা ;
আমার হুকুম না মানিলে ;
 পাবে কঠিন সাজা ।

 রান্না -বান্না অমৃত ,
 সাজ পরীপাট্টি  ;
 তবুও খোচায় খোচায় তারে
 দোষ খুজঁতে থাকি ।

 লেখা পড়া করে নাকি,
  হতে চায় বড় ;
 মস্তক আমার অবনত
 -তাহার হাতে খড় ।

সতীনের মেয়ে নিয়ে -
আমার যতো জ্বালা,
ওর সাথে আমার -
প্রতিযোগিতার পালা ।

সতীনের মেয়ে যতো
 -হয়ে উঠছে বড় ;
ওকে নিয়ে আমার দূরচিন্তা-
 বাডছে তত ।
বিয়ে নাকি দিতে হবে ;
বুঝিয়ে নিবে সম্পত্তির ভাগ ।
দূরচিন্তা দিন কাটেনা ;
অশ্রুতে পার  ।


মুখের কথা মাইকের ধ্বনী ;
হাত গুলো গোলন্দাজ  ;
ওর ক্ষতি না করিলে ;
আমার সর্বনাশ ।

সেই চিন্তা মগ্ন থাকি ;
সতীনের মেয়েকে নিঃস্ব করি ।
সুযোগ বুঝে মারলাম ছুরি ;
টাকা দিয়ে লোক ভাড়া করি ।
সতীনের মেয়ের নামে  কলঙ্ক তুলি !

পিতার কাছে নালিশ করে ;
ঘর থেকে দিলাম বাহির করে ।
সেই দুঃখে মেয়ে আমার ,
আত্মা হত্যা করে ।
সতীনের মেয়ে নিয়ে,
আমার যতো জ্বালা,
                ওর সাথে আমার ,
                     প্রতিযোগিতার পালা ।
শেয়ার করুন

0 coment rios: