সংবাদ শিরোনাম
খোজ করা হচ্ছে...
মা-হারা সেই ছেলেটি /ওমর ফারুক
কবিতা : মা-হারা সেই ছেলেটি
লেখক : ওমর ফারুক
তারিখঃ 8 / 5 / ২০২২ইং
************
মা-হারা সেই ছেলেটি -
আমি নিজে ভাই ,
ত্রিভূবনে মায়ের মতো -
আপন কেউ নাই !
চাচী আম্মা, খালা আম্মা ,
জ্যেঠি আম্মা , শাশুড়ি আম্মা
এতো ডাকাডাকি স্বাদ নাহী পাই ।
ত্রিভূবনে মায়ের মতো -
আপন কেউ নাই !
কোন গ্রহতে হারিয়ে গেছে -
কোন সেই অচিনপুর ,
খুঁজে তোমরা দাওনা তারে-
মনে পাই না সুখ ।
সন্ধ্যা এলে সব পাখিরা -
চলে যায় তাদের নীড়ে ,
আমার নীড়ের মাঝে -
সাইরেনের সংকেত বাজে ।
মা-হারা সেই ছেলেটি -
আমি নিজে ভাই ,
ত্রিভূবনে মায়ের মতো -
আর তো কেউ নাই !
সুখের বেলায় তেড়ে আসে ,
দুঃখ এলে কেটে পড়ে ,
মনের কথা শুনার মত -
আপন কেউ নাই ।
মা-হারা সেই ছেলেটি আমি নিজে ভাই !
0 coment rios: