এখনো মনে পড়েওমর ফারুক
এখনো মনে পড়ে ,,
অবহেলা করে চলে গেলে দূরে,
বিরহের ব্যাথা ধীরে ধীরে জ্বলে !
এখনো মনে পড়ে পুরানো দিনের কথা ,
তোমাকে ছাড়া বাঁচবো না ,
তোমার কাছে কিছুই চাইবো না !
আজ কেন এত শর্ত ?
আজ কেন এত অভিযোগ ।
সব তোমার ছলচাতুরী ,
কিভাবে নাড়তে পারো এত কলকাঠি ।
তোমার মায়ার ছলে পথিক দিশা ভূলে ।
মায়াবী চাহনি শত যুবকে করেছে গ্রাস !
এখনো মনে পড়ে ,
তোমার শাসন বারণ ।
এখনো মনে পড়ে ,
তোমার কারুকাজ্য।
ঘুমের রাজ্যে তোমার ছবি ভাসে ।
এখনো চলার পথে ,
তোমার ছাঁয়া থাকে ।
এখনো হাসি তোমার পুরানো স্মৃতি দেখে ,
এখনো কাঁদি আমার প্রতি -
তোমার অবহেলা দেখে !
এখনো ভাবি তোমার কথা ,
অশ্রুতে ভাসে বিরহের ব্যাথা ।
0 coment rios: