কি নাম দেবো তোমার
ওমর ফারুক
এই মেয়ে এই দিকে এসো !তুমি কি আমার কথা শুনছো ,,
নাম কি তোমার !
ও বুঝেছি লজ্জা হচ্ছে ?
তাহলে তোমার নাম লজ্জাবতী ।
রাগ করলে ?
তোমার নাম রাগবতী !
কি হলো কিছু বলছো না যে ?
তাহলে তোমার নাম নিরবতী !
এই যে তুমি কাঁদছো কেন ?
তাহলে তোমার নাম দুঃখবতী ।
তোমার কি কেউ নেই !
তাহলে তোমার নাম নিঃস্ববতী ।
তোমার চোখে জল কেন ?
তাহলে তোমার নাম জলপরী !
তুমি কথা বললে তোমাকে মায়া লাগে !
তাহলে তোমার নাম মায়াপরী ।
তুমি কি বেড়াতে এসেছো ?
তাহলে তোমার নাম অথিতি ।
তুমি কি একা এসেছো ?
তাহলে তোমার নাম নিঃসঙ্গ !
তুমি কি অবিবাহিত ?
তাহলে তোমার নাম নিঃসঙ্গী ।
তুমি কি কাউকে খোঁজছো ?
তাহলে তোমার নাম সন্ধ্যানী ।
হাসলে তোমাকে সুন্দর লাগে ,
তাহলে তোমার নাম সুন্দরী ।
0 coment rios: