এখনো পুড়ছি
ওমর ফারুক
এখনো পুড়ছি ,পোড়া গন্ধ চার দিকে –
স্বপ্নের রাজ্যে লেলিহান শিখা ।
ভয়ে শিউরে উঠে বুক ,
চোখ মুদালেই-
ভোরের কাগজে র্ধষনের চিত্র ।
কোথাও শুকুনের উল্লাস ,
কোথাও অসহায়ের আর্তনাদ ।
কোথাও অসহায়ের আর্তনাদ ।
মানবাধিকারের তোতা পাখি ,
কেবল বক বক করে যাচ্ছে ।
ধ্বংসের স্তূপ স্মরণ করে দিচ্ছে ,
সবলের কাছে দূর্বল অসহায় ।
এখনো পুড়ছি ,
এখনো নাকে সেই পোড়া গন্ধ-
ভেসে চলে আসে ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।
গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ ।
এখনো বাংলা মায়ের -
এখনো বাংলা মায়ের -
সম্ভ্রম হারানোর চিৎকার শুনি ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।
এখনো দেখি বিচারের নামে প্রহসন ,
রক্ত পিপাসুদের দূর্নীতি অনিয়ম –
গুম খুন লুটরাজ র্ধষণ ।
যা করে ছিল পাক হানাদার তার দোসররা ।
এখনো পুড়ছি ,,
হ্নদয়ে যে পোড়া ক্ষত সৃষ্টি হয়েছে ,
তা আজীবন বয়ে বেড়াচ্ছি ।
মানুষে মানুষে দাঙ্গা বাধায় স্বার্থনেশি মহল ।
মাথার উপরে বন্ধুকের গুলি ,
শ্বাস রুদ্ধ করে প্যাপিষ্টরা ।
চার দিকে চিৎকার আর চেচামেচি ,,
বাঁচাও আমাদের বাঁচাও আমরা বাঁচতে চাই ।
হাত বাড়ালে মৃত্যু শত কাকুতি মিনতি ,
দানবের মনে উল্লাস বয়ে আনে ।
0 coment rios: