Thursday, November 18, 2021

আমি জন্ম থেকে জ্বলছি/ ওমর ফারুক

 

আমি জন্ম থেকে জ্বলছি
ওমর ফারুক 

আমি বাংলাদেশ ,
শোসিত নিপীড়িত  বাংলাদেশ ।
আমি জন্ম থেকে জ্বলছি ,
আমাকে জ্বালায় -আমি জ্বলি 
কখনো ককটেল কখনো পেট্টল  বোমা ।

আমার সবুল শ্যামল শস্যে–
 রক্তের লিলা ।
এখনো জ্বলছি ,,,
জ্বলছি বাহান্ন ভাষা আনন্দোলনে ।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ।
সত্তরের সাধারণ নির্বাচনে ।
পঁচিশে মার্চ ভয়াল রাতে ।
একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ।

পঁচাত্তরের গভীর ষড়যন্ত্রে ।
১৯৮১ সালের ৩০শে মে -
  জুয়ার বাজিতে ।
বাক রুদ্ধ সামরিক জান্তর কবলে ।

আমি জন্ম থেকে জ্বলছি ,,
আমাকে জ্বালায় অসুর দল !
আমাকে চিবিয়ে খাচ্ছে পিষাসরা ,,
আমি বুক ফুলিয়ে কিছু বলতে পারি না ।
আমাকে শিকলে বাধে সাম্রজ্যবাদিরা ।

ক্ষমাতার পালা বদলে –
   আমাকে জ্বালায় ।
আমাকে কলুসিত করে –
       স্বার্থনেশিরা ।

আমার পদ্য ভূমিতে হানাদারের বাস ,,
          আমি শুধু চেয়ে দেখি !
গুম খুন লুটরাজ ধর্ষণ আহাজারী !

আমি এখনো ,
পরাধীনতার শিকলে বাধা ।
আমি এখনো ,
  ঘর থেকে ভের হতে পারি না ,
    শুকুনেরা কখন এসে -
  আমার প্রতি দেয় হানা ।
আমাকে ভয় দেখায়  রক্ত চক্ষুরা ।
    আমার কচি কচি গায়ে রক্তের চোপ –
আমি শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকি ।

আমাকে মিথ্যা শান্তনা দেয় –
     মানবাধিকার কর্মীরা ।
কখনো কখনো আমাকে নিয়ে রঙ্গমঞ্চ করে ।

আমি জন্ম থেকে জ্বলছি –
আমাকে জ্বালায় স্বার্থনেশি মহল ।
শেয়ার করুন

0 coment rios: