Tuesday, November 16, 2021

অন্ধকার জীবন/ ওমর ফারুক

 


অন্ধকার জীবন
ওমর ফারুক


অভাবের সংসারে-
আমরা তিন বোন দুই ভাই ।
মায়ের কাটে দূর চিন্তা -
বাবার মুখ মলিন !

মা বাবার বাধে দন্ধ -
মেয়ে হলো জগৎ বোঝা বুঝা বড় দায় ,
দিনে রাতে রেষারেসি করে হায় হায় !
কি ভাবে চলবে সংসার -
কে নিয়ে দায় ভার ।

সংসারের বড় আমি -
কিছু একটা করতে হবে ।
কি করবো কি হবো -
দিন রাত ভাবাভাবি ।

পাশের বাড়ির মন্ডল কহিলো আমারে -
কি ভাবছ কি করছ তুমি বহুত সুন্দরী !
তোমাদের জন্য আমার মায়া লাগে -
ভিন্ন দেশে যাবি !

সেখানে গেলে মেলা টাকা পাবি ।
মা বাবার মুখে হাসি ফুটাবি -
ভাই বোনদের লেখাপড়া শিখাবি ।
থাকবে না তোদের অভাব -
কাটাবি দিন সুখে ।
তোদের আনন্দ দেখে  -
হিংসা জ্বলবে পাড়ার লোকে !

কিন্তু চাচা আমি যে মেয়ে মানুষ !
মা বাবা কি যেতে দিবে !
শুনেছি সেখান যেতে মেলা টাকা লাগে !
মন্ডল চাচা মুসকি হেসে বললো কিছুই লাগবে না ।
যা লাগবে আমি দেখবো -
শুধু বল ভিন্ন দেশে যাবি ।
ভিন্ন দেশে যাবি কিনা কছ ?
ভিন্ন দেশে আমার আত্মীয় আছে -
বলে দিবো সব !

বাবা আমি ভিন্ন দেশে যামু !
সেখান গিয়ে মেলা ট্যেকা কামামু ।
আর তোমাদের কষ্ট করতে হবে না ।
সংসারে থাকবে না অভাব ।
এই ভাবে কয় দিন যাবে পার ?

বাবা কহিলো কান্না কণ্ঠে -
লোকে কি বলিবে ।
তুলবে নানান কথা -
এই সব শুনিলে মনে পাইবো ব্যাথা !

লোকে কি আমাদের খাওয়া পড়ায় -
তুলোক নানান কথা ।
ভিন্ন দেশে যামু এটাই অমার শেষ কথা ।
বাবা বলিলো কখন যাবি কার সাথে যাবি বললি না তো কিছু ?
মন্ডল চাচা নিবে আমায়  -
রাগবে তার আত্মীয়দের কাছে ।
আমার যতো খরচ পাতি সব তারা দিবে ।

চাচা আমায় বাবার মতো বড্ড আদর করে ।
বাবা আমায় তুলে দিলো মন্ডল চাচার হাতে ।
মা বাবা ভাই বোন সবাই থেকে বিদায় নিয়ে -
আসলাম এয়ার পোর্টে
বিমান চড়ে যাচ্ছি আমি রঙিন স্বপ্নের দেশে ।

মনের ভিতর ব্যাথা আমার করুণ সুরে বাজে ।
বিমান চড়ে নামলাম যখন -
জম কালো গাড়ি এলো ।
তারা আমার নাম ধরে ডাকিলো ।
ওরা নাকি চাচার লোক আমায় নিতে এলো ।
তারা আমায় নিয়ে গেল বিশাল এক রুমে ।
সেখানে আরো ডজন খানিক মেয়ে আছে ।
সেখানে অশ্লীলতা মদ গাজা ভরপুর ।

হঠ্যাৎ কিছু লোক এসে আমকে তারা ঝপটে ধরে ।
মিটাতে চায় তাদের যৌন ক্ষুধা !
আমি নাকি বিক্রি হয়ছি -
করতে হবে অশ্লীল কাজ -
নইলে এখান থেকে বের হবে আমার লাশ ।
সারা গায়ে লোহার চিহ্ন কিল চড় থাপ্পর ঘুসি ।
কয়েক দিনের উপবাস -
খিদের জ্বালায় মরি ।

হিংস্র পুরুষ নারী বুঝে না দেহ বুঝে -
বেচেঁ থাকা দায় ।
বাধ্য হয়ে দেহ খানা তুলে দিলাম তাদের হাতে ।
বিনিময়ে কয়েক বেলা খাবার আমার জুটে ।
এই দেহে শত পুরুষ নাম কিছু আছে কিছু জানা নাই ।
উচ্চ বিত্ত মধ্য বিত্ত রাজা মহারাজা -
মিটায় তাদের যৌন ক্ষুধা ।

সতী নারী থেকে পতিতা কার কারণে হলাম !
নষ্ট নারী পতিতা নারী -
আমি কোন এতো খেতাব পাবো ।
যারা আমার দেহ ভোগ করছে তারা কেন সাধু খেতাব পাবে ?
তারা ঘুরে বেড়ায় মুক্ত অঙ্গনে ।
আমার জীবন অন্ধকার বের হই -
শেয়ার করুন

0 coment rios: