Tuesday, November 16, 2021

নষ্ট সমাজ নষ্ট নারী /ওমর ফারুক

 

নষ্ট সমাজ নষ্ট নারী
 ওমর ফারুক

 নষ্ট সমাজ নষ্ট নারী -
এমন হওয়া স্বাভাবিক !
নারী নষ্ট নাকি সমাজ নষ্ট ?
দোষটা যে কার ?
বিজ্ঞাপন দাতার  নাকি -
মডেলদের !

দিনে রাতে মাতামাতি -
অশ্লীলতার আর্বিভাব!
টাকার বিনিময়ে নারী করে কাজ ,
লজ্জা শরমের মাইরে বাপ !
পন্যের গায়ে নারীর ছবি -
অশ্লীলতার হুডাহুডি ।
পুরুষ ঘুরে নারীর পিঁছে -
নারী ধরে বায়না !
নারীর প্রেমে পুরুষ মজে -
আর তো কিছু চায় না !
পুরুষ যদি দেহ চায় -
নারী চায় টাকা !
নারী জানে টাকা ছাড়া -
যায় না ভালো থাকা !
তবে কেন দোষ নারীর  ?
তুলে ধরে হায়েনা !

এখনো নারীরা খুন ধর্ষণ কম করে -
তবে কেন মিছে মিছি নারীদের দোষ ধরে !
অন্যায় অবিচার পুরুষদের চাইতে-
নারীদের সংখ্যা কম !
যেথায় সেথায় নারী কেন -
পাইতে হবে শরম ।

আঁধার রাতে হায়েনা গুলো-
নারীর দেহ ভোগ করে !
দিনের আলোয় তারা আবার -
 সাধু সন্ন্যাসির রুপ ধরে !

 মা নারী মেয়ে নারী নারী হলো আবাস স্থল ,
 তবে কেন অন্য নারীর চোখে জল ?
 পেঠের খিদে যে নারী পতিতালয়ে ভিড় করে !
 সেই সমাধান না করে -
 তার দেহ কেন ভোগ করে ?
 কাজে কমে অফিসে নারীর কেন দেহ চায় ?
 নারী কিছু বলতে গেলে অপবাদের খেতাব পায় ।
 নারী হলো পুতুল খেলনা -
 যেমন তেমন খেলা যায় !
 ব্যাতিক্রম কিছু হলে গেলে -
 করে শুধু হায়রে হায় !

 নারী হলো প্রতিবন্ধী অসহায় দিন কাটায় !
 যা করবে পুরুষ করবে -
 নারীকে বুঝা কঠিন তাই !
 নারী হলো নষ্ট পতিতা আরো কত কি !
 কে করিলো নষ্ট তাদের কে বানালো পতিতা ?
 পুরুষ ছাড়া নারী কি নষ্ট হতে পারে ?
 তবে কেন নারীরা বেশ্যার খেতাব পাবে ?
 যে সমাজে পুরুষ নষ্ট -
 সেই সমাজে নারী নষ্ট হবে !
শেয়ার করুন

0 coment rios: