Tuesday, November 16, 2021

বেকার ছেলে/ ওমর ফারুক

 


বেকার ছেলে 
ওমর ফারুক 

বেকার ছেলেদের সময় থাকে -
থাকে না শুধু টাকা !
তাই তো তাদের জীবন ফাঁকা !
বাবা কাছে চাইতে গেলে -
বাবা মারে ঝাড়ি !
মায়ের কাছে হাত পাতলে -
মা -করে আড়ি !

বন্ধু বান্ধব আমায় নিয়ে করে উপহাস ,
প্রিয় তামার কাছে -
আমি সর্বনাশ ।
আত্মীয় স্বজন আমায় নিয়ে করে অবহেলা !
বেকার জীবন আমার কষ্টের জ্বালা !

যে মানুষটি স্বপ্ন দেখায় -
নীল আকাশে উড়ার !
সেই ও এক দিন -
 বেকার বলে দূরে যায় অন্যের হাতটি ধরে ।
আড্ডা আর ঘুরাফেরা দিন কাটে বেলা !
বেকার ছেলেরা অভিশপ্ত  -
 লেখা শিখে  ও তারা সংসারের বোঝা !
শেয়ার করুন

0 coment rios: