Tuesday, November 16, 2021

ভূতের ভয় / ওমর ফারুক


 

 ভূতের ভয় 
ওমর ফারুক

 ভূতের ভয় নাই কার শুনি !
 কেউ দেখেছে কেউ শুনেছে !
 ভূত আছে ভূত নাই এই নিয়ে চিরকাল দ্বন্ধ ,
 একবার ঘাড়ে চাপলে দূর হয় সন্দেহ !

মনের ভয় মস্তিষ্কের নিউরন -
আঁকে ভূতের কাল্পনিক ছবি !
ঘুমের ঘোরে মনের অগোচোরে ,,
যেথায় সেথায় ভূতের হুডাহুডি!

আমার পাশে কে যেন খিল খিলিয়ে হাসে ?
কি অদ্ভুদ শুনতে বাজে -
 এমন হাসি শুনি নাই আগে ,
ঘুম ভাঙ্গে যখন দেখি কেউ  নেই পাশে ।

 কি সব ভাবছি  ভূত বলে  আদৌ কিছু আছে নাকি ।
   কিছু ক্ষণ পরে ঘরের বাইরে  এমন বেসুরে কে কাঁদে ?

  কৌতুহল মনে গিয়ে দেখি  কেউ তো নাইরে,
  পরোক্ষনে কে যেন পাশ কাটিয়ে চলে গেল অন মনে !
  হাত পা শীতল হয়ে কনকনে ভয়ে বুকটা থুর থুর কাঁপছে ,
সারা শরীর অঝোর ঘামছে !

  ভূতের হাতে মরবো নাকি আত্মীয় স্বজনদের ডাকাডাকি ,,
  নেই তাদের সাড়া শব্দ  ভূত যেন সবাইকে করেছে জব্দ ।
  রান্না ঘরে কে কি খাচ্ছে ভূত নয় তো ,
     নাকি বিডালের এমন কান্ড ?
সারা ঘরে ভূতের আজ তান্ডব !

  চুপি চুপি পায়ে গেলাম রান্না ঘরে ।
  সুইচ চাপতে বুঝলাম বিদ্যুৎ নাই ।
  অন্ধকারে খেলাম হাড়ি পাতিলের সাথে ধাক্কা !
  ভয়ে বুকটা শুকিয়ে পাক্কা !

  কাউকে দেখি না কিছুই তো বুঝি না !
  কে করে এমন কান্ড  সারা ঘরে ভাংচুরের শব্দ ,,
  ভূত আমাকে করছে জব্দ ।

  শুনেছি ভূতের কত গল্প ডাইনি ,রাক্ষুসী  ,মায়াবী
অতৃপ্ত  রক্ত ষোসা   কত কি কান্ড !
  আমার সাথে হবে না তো এমন দ্বন্ধ !
  কিছু ক্ষণ পরে সব গেল থেমে ,
  মনে হয় এইবার সব ঠিক আছে  !
শেয়ার করুন

0 coment rios: