তুমি আমার
ওমর ফারুক
তুমি আমার স্বপ্নের রানী রাতের নিশাচর ,
তুই আমার স্বপ্ন দুপুরে ঘুম ভাঙ্গা ভোর !
তুমি আমার মনের রানী এই রাজ্য তোর ।
তুই আমার স্বপ্নে রাত জাগা ভোর !
তুমি আমার ব্যস্ত শহরের স্বপ্নচারিণী ,
তুই আমার মনের অরণ্যে মায়ার হরিণী !
তুমি আমার মনের বাগানে পুষ্প গোলাপ ,
তুমি আমার সকাল সন্ধা বাক্য আলাপ !
তুমি আমার শিশির ভেজা ভোরের কুয়াশা ,
তুই আমার প্রথম পত্র ভালো বাসা ।
তুমি আমার মনের অরণ্যে বনের পোষা পাখি ,
তুই বিহনে একলা জীবন কেমনে আমি থাকি !
চাঁদনী রাতের জ্যোৎস্না যে তুই ,
তুই যে ভোরের সূর্যোদয় !
এই হৃদয়ে তোর অস্তিত্ব !
সাগর ভরা অথৈই পানি তুই যে জোয়ার ভাটা ,
তোকে ছাড়া জীবন যৌবন সব যেন বৃথা !
বিলের ধারে পদ্ম দিঘী তুই -
আধার রাতের জোনাকি ,
তুমি আমার আলোর দিশারী !
পাহাড় ঘেরা দৃশ্য যে তুই ,
তুই যে মনোহরিণী !
তুই আমার হৃদয়ের প্রহরী !
0 coment rios: