ভালো লাগে
ওমর ফারুক
ভালো লাগে তোর ঠোঁটের মিষ্টি হাসি ,
ভোরের কুয়াশা পুষ্পের সজীবতা !
ভোরের কুয়াশা পুষ্পের সজীবতা !
ভালো লাগে তোর মায়ার চাহনি ,
তুই যে আমার মনের অরণ্যে মায়া হরিণী !
ভালো লাগে তোর হাতে হাত রাখতে ,
মন চাইছে লুকানো কথা বলতে !
ভালো লাগে তোর আখিঁ ভরা মেঘের ছানি ,
তুই আমার ভালো বাসার ফুলদানি !
ভালো লাগে তোর মুখের বুলি ,
যেন বনের পোষা তোতা পাখি !
ভালো লাগে তোর দোল খাওয়া চুলের ,
ময়ূরের নৃত্য যেন পাখা মেলে ।
ভালো লাগে তোর দেহের সুবাস ,
হৃদয়ের ভূমিতে ফুলের আবাদ !
বিলের ধারে পদ্ম দিঘী তুই চাঁন্দের আলো ,
যত দেখি তত লাগে ভালো ।
ঘুমরে রাজ্যে দেখি তোরে সন্ধ্যা হতে ভোর ,
হাত বাডালে লুকিয়ে থাকিছ ,
কেন করিছ পর ?
মেঘের কোলে দেখি তোরে দেখি ঝর্ণা ধারে ,
তুই যে আমার স্বপ্নের প্রদীপ হৃদয়ের মন্দীরে !
তুই যে আমার জ্যোৎস্নার আলো তুই তো জোনাকি !
আমি যে তোর প্রেমের ভিক্ষারী ।
0 coment rios: