পরশ
ওমর ফারুক
তুই যে আমার ফুলের পরশ রেণু হতে পরাগ ,
তোর পরশে ফুঁটে উঠে হরেক ফুলের আবাদ ।
তুই যে আমার শিশির কণা শীতল পরশ গা ,
তোর ছোঁয়া মিছে আছে হৃদয়ের আঙিনায় ।
বৃষ্টি ভেজা শীতল পরশ শীতল-পাটি গা।
বিলের দীঘির পদ্ম যে তুই ,
তুই তো জলচর ,
তোর বুকে লুকিয়ে আছে হাজার গুপ্তচর ।
অন্ধকারের জোনাকি তুই -
চাঁদনি রাতের আলো -
তুই বিহনে আমি কেমনে থাকি ভালো ।
তুই যে আমার সাগর পুকুর বিশাল জলাচর ,
তোর জন্য বাঁধিয়াছি ঘর !
তোর জন্য বাঁধিয়াছি ঘর !
তুই যে আমার স্বপ্নের রানী ঘুমের রাজ্যের পরী ,
তুই বিহনে ধুকে ধুকে মরি !
তুই যে আমার শ্বাস প্রশ্বাস হৃদয়ের করিডোর ,
তুই যে আমার শ্বাস প্রশ্বাস হৃদয়ের করিডোর ,
আমাকে তুই করিছ নাহি পর !
তুই যে আমার মনের অরণ্যে বনের পোষা পাখি ,
হরেক করম কন্ঠে করিছ ডাকাডাকি
বিলের দীঘির পদ্ম যে তুই ,
তুই যে মায়ার হরিণ !
তোর চাহনি লুকিয়ে আছে সভ্যতার প্রাচীন !
বিলের দীঘির পদ্ম যে তুই ,
তুই যে মায়ার হরিণ !
তোর চাহনি লুকিয়ে আছে সভ্যতার প্রাচীন !
তোর মাথার কোপা হবো অঙ্গে শাড়ির আঁচল ,
তোর দেহে জড়িয়ে রইবো অবিরল !
আঁখির ঐ কাজল হবো মেঘের ছানি হয়ে ,
তোর বিরহে অশ্রু ঝরবে আমার নয়ন বেয়ে !
শিল্পীর আঁকা রং তুলি তুই কবির লেখা কাব্য ,
তোর পরশে ধন্য আমি ধন্য মনের রাজ্য !
0 coment rios: