Monday, November 15, 2021

সার্ভার - ওমর ফারুক


 

সার্ভার 
  ওমর ফারুক

  সার্ভার হলো গুপ্ত -
  লুকিয়ে রাখে সবি ,
  পৃথিবীর ধনভান্ডার সার্ভারের অধীন !
  কেউ রাখে ধন সম্পদ কেউ বিনোদন তর্থ্য প্রযুক্তি ,
  কেউ আবার ষডযন্ত্র মানুষ মারার কলকাটি !

  সার্ভার হলো মনের আবেগ ,
  মনের কথা শুনে  !
  কোন কিছু সার্চ করলে ,
  চোখের সামনে ভাসে !

  সার্ভার হলো হোস্টিং আর ডোমেন সেতু বন্ধন ।
  প্রযুক্তির দুনিয়া সার্ভারের প্রয়োজন ।
  ডোমেন হলো পরিচয়ের জন্য মানুষের নামের মতন ,
  অনলাইনে একেক ডোমেন একেক রকম !
  হোস্টিং হলো অনলাইন মেমোরি ডাটা সেন্টার ,
  অনলাইনে যা কিছু থাকে সব -
  হোস্টিং জমা পড়ে !
  সার্ভার হলো সিকিউরিটি হোস্টিংকে সুরক্ষা করে !
  সার্ভারে প্রবেশ করতে গেলে বিভিন্ন প্রশ্ন করে ।

  সার্ভার হলো মানব সৃষ্টির -
  জীবন্ত এক সফটওয়্যার  ,
  তোমার কথার উত্তর দিবে ,
  তাহার কথার উত্তর না দিলে-
  বৈরিতা সৃষ্টি করবে ।
  সার্ভার হলো মানব সেবা -
  অন্তর তার বিশাল ,
  দুষ্ট লোকে সুযোগ বুঝে করে -
  বাজে হাল !

  সার্ভার হলো বহু রুপি -
  ভিন্ন ভিন্ন কাজ ,
  ডাটাবেজ - ফাইল -মেইল -প্রিন্ট -ওয়েব -গেমিং -
  এ্যাপ্লিকেশন সার্ভার অসংখ্যা সিস্টেম সমাহার !
  সার্ভার হলো ব্যাক্তিগত বিষয় অনলাইন সুরক্ষা কবজ,
  সার্ভার হ্যাক বা ডাউন হলো ,
  মরার মতো অবস্থা পড়ে ।
শেয়ার করুন

0 coment rios: