Monday, November 15, 2021

বিরক্ত / ওমর ফারুক

 

 বিরক্ত 

ওমর ফারুক

হয় তো ইদানিং তোমাকে  খুব বিরক্ত করতেছি !
এর কারন নিশ্চয়ই জানো ?
এই তো কিছু দিন আগেও ,
 যার এসএমএস ফোন কল এর জন্য -
 ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে !

আজ তার এসএমএস-
 ফোন কল  বিরক্তিকর !
যাকে এক পলক না দেখলে ,
যার খোঁজ খবর না নিলে-
 অস্থির হয়ে যেতে !
আজ সেই কি খেলো কেমন আছে -
জানার ইচ্ছা নেই !

আমি তোমাকে ইচ্ছা করে ,
কল এসএমএস দিতে চাইনা !
কিন্তু না দিলে বুকের মাঝে ,
ভীষণ ব্যাথা সৃষ্টি হয় ।
শরীরে কম্পন হতে শুরু করে ,
মস্তিষ্ক তোমাকে নিয়ে -
সারাক্ষণ ভাবায় !

মনের অজান্তে অশ্রু গডিয়ে পড়ে !
পুরোনো স্মৃতি গুলো -
চোখের সামনে ভাসে ।
তোমার কি মনে পড়ে ?
তোমার স্বপ্নের কথা গুলো ,
পাওয়া না পাওয়া চাহিদা -
ভালো লাগা মনদ লাগা-
 বিষয় গুলো যখন বলতে।

তখন আমি তোমাকে  শান্তনা দিতাম !
তোমার অশ্রু নিজ হাতে মুছে দিতাম ।
তোমাকে বুঝাতে গিয়ে নিজেই কাঁদতাম ।

তোমার প্রয়োজনে এগিয়ে আসতাম !
তোমার চাহিদা ছিলো -
যার কাছে সবার আগে !
আজ তার প্রয়োজন ফুরিয়ে গেছে !
তুমি শিকার কর -
আর না করো ,
এখনো পাড়ার লোক সাক্ষী !

অথচ আজ তোমার কাছে  ইতিহাস ।
তোমার আচনে কষ্ট পেয়েছি ,
তুমি ফিরে আসবে বলে ,
নিজেকে শান্তনা দিচ্ছি !
হয় তো এক দিন -
 তোমার ভূল ভাঙ্গবে !
সেই দিন তুমি দেখবে -
আমি অন্য জগতে চলে গেছি ।
শেয়ার করুন

0 coment rios: