Monday, November 15, 2021

হ্নদয়ের অশ্রু /ওমর ফারুক


 

হ্নদয়ের অশ্রু
  ওমর ফারুক

  হ্নদয়ে আজ মেঘ করেছে ,
  হাওয় বইছে জোরে ,
  একটু পরে বৃষ্টি নামবে ,
  আমার দু’চোখ বেয়ে !
  
  কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা ,
  জল ছবি আর আকঁবো না ,
  জমানো অনেক গল্প ছিলো ,
  থাক ! তুমি বুঝবে না !
  
  একলা পথিক জীবন পথে ,
  সাথে থাকে নি কেউ !
  ঝড় বৃষ্টি চোখে লুকিয়ে ,
  বুকে ভেঙ্গেছি সব ঢেউ !
  
যে সব কথা ভূলে গেলে -
ভালো থাকা যায় !
শ্রাবন তাদের ফিরিয়ে আনে ,
হ্নদয়ের আঙ্গিনায়  !
নষ্ট সমাজ নষ্ট সাজ নষ্ট সারাটা দিন !
শ্রাবন কি ভীষণ মায়াদয়াহীন !

মন খারাপ এর  বৃষ্টিতে ,
চোখ কেন ভিজতে চায় ,
কাচঁ ভাঙা এ আয়নায় !
তুই ফিরে আয় আমার কল্পনায় !

তুমি ভাবছ মেঘ করেছে ,
বৃষ্টি পড়বে অনেক ক্ষন !
আসলে তো মেঘ করেনি ,
ওটা মন খারাপের বিজ্ঞাপন !

কতটা অভিমান জমিয়েছো বুকে ?
জানি আসবে না আর ফিরে ,
তবুও আজ চাইছি তোমায় ডাকতে !
মনে জমা মেঘ বৃষ্টি ,
আপন হলো এমনিতে !

ঝর ঝর ঝরে জল ,
বিজুলি হানে ,
পবন মাতিছে বনে পাগল গানে ,
আমার পরান পুটে ,
কোন খানে ব্যাথা ফুটে ,
তার কথা জেগে উঠে হ্নদয় কোনে !

আকাশের কালো মেঘে তখন বৃষ্টি নামে ,
হ্নদয়ের অশ্রু ঝরে -
তোমার স্মৃতি মনে  !
আকাশের মেঘ গুলো ভাসছে কিনারায় ,
হ্নদয়ের মেঘ গুলো কাঁন্না শুনতে চায় !
নীল আকাশে কালো মেঘে যখন হানা দেয় ,
পুরানো দিনের স্মৃতি গুলো নতুন করে জাগে ! 
শেয়ার করুন

0 coment rios: