Thursday, November 18, 2021

দোষের কিছু নয় /ওমর ফারুক

 

দোষের কিছু নয়
    ওমর ফারুক

ভালোর সাথে ভালো –
আর মন্দের সাথে মন্দ –
দোষের কিছু নয় ।

রাগীর সাথে অভিমান ,
   দোষের কিছু নয় ।

ছলনার সাথে বিশ্বাসঘাতকতা ,
  দোষের কিছু নয় ।

কৃপনের সাথে মিতব্যায়ী ,
দোষের কিছু নয় ।

  পরনিন্দাকারীর গীবত করা ,
দোষের কিছু নয় ।

অত্যাচারির সাথে নিষ্ঠুরতা ,
দোষের কিছু নয় ।

  ব্যাচালের সাথে প্যাচ করা ,,
দোষের কিছু নয় ।

 পন্ডীতের সাথে মাস্টারী করা ,
দোষের কিছু নয় ।

মিথ্যাবাদীর সাথের অভিনয় করা ,
 দোষের কিছু নয় ।

হিংসুকের জন্য হিংসা করা ,
  দোষের কিছু নয় ।

মানুষের পরিচয় মনুসত্ব ।
শেয়ার করুন

0 coment rios: