তোর কেন এত নাম
ওমর ফারুক
টাকা তোর কেন এত নাম ?
কোন দেশে ডলার কোন দেশে দিনার ,
কোন দেশে রিয়েল ,রুপি ,দিনার দেরহাম ।
তোর আবার উর্ধ্ধ গতি নিম্মগতি -
তোর পিঁছে জ্ঞানী মর্খ সবি ।
কোন দেশে ডলার কোন দেশে দিনার ,
কোন দেশে রিয়েল ,রুপি ,দিনার দেরহাম ।
তোর আবার উর্ধ্ধ গতি নিম্মগতি -
তোর পিঁছে জ্ঞানী মর্খ সবি ।
জন্মের পর তোর আগমন -
মৃত্যুর পর তোকে প্রয়োজন ।
জীবন মৃত্যু তোর হাতে -
ভাঙ্গা গড়া সবি ।
বিয়েতে কাবিন লাগে কাজীর লাগে ফ্রি,
টাকা না থাকিলে -
মেয়ের বাবা বিয়ে দিবে কি ?
হুজুরদের দোয়া নিতে দিতে হয় হাদিয়া ,
নইলে নরকে যাবে ভাসিয়া ।
হুজুরদের দোয়া নিতে দিতে হয় হাদিয়া ,
নইলে নরকে যাবে ভাসিয়া ।
বউ ছেলে মেয়ের হাত খরচ দিতে হয় টাকা ,
নইলে জীবন তোমার হবে ফাঁকা ।
টাকা হলো সুস্থ্য থাকার মহা ঔষুধ -
ভোগো যদি অসুখে ,
টাকা না থাকিলে ধুকে ধুকে মরিবে ।
টাকা হলো লেখা পড়া স্কুল কলেজের ফ্রি
লেখা পড়া না শিখলে-
ভালো মন্দ বুঝবে কি ?
টাকা হলো বিচার বুদ্ধি আদালতে লাগে
টাকা থাকিলে লোকে সাপোর্ট করে ।
টাকা হলো সরকারী ট্যাক্স জেল জরিমানা ।
অধিক টাকা থাকিলে শত্রু দেয় হানা ।
টাকা হলো ব্যাংক লোন সুদ জমানত কিস্তি -
টাকা না থাকিলে-
জীবনে নেমে আসে নেস্তী ।
টাকা হলে শ্রমিকের বেতন বোনাস -
ঠিক মতো না দিলে -
পরিবারের সর্বনাশ ।
টাকা হলো গাড়ি বাড়ি -
টাকা হলো গাড়ি বাড়ি -
রেষ্টুডেন্ট মালিকের বিল ভাড়া ,
ঠিক মতো পরিশোধ না করিলে সর্বহারা ।
ঠিক মতো পরিশোধ না করিলে সর্বহারা ।
টাকা হলো ব্যাবসায়ীদের পুজি -
লাভ লোকসানে মাথা ঠুকে মরি ।
বাবুদের খুশির জন্য দিতে হয় ঘোস -
নইলে তোমার কাজ করবে না -
কি কবি কছ ।
আপোস বা জোর খাটালে-
টাকা হয়ে যায় চাঁদা ।
টাকা ছাড়া যায় না ভালো থাকা ।
টাকা হলো জামা কাপড় ঈদের সালামি ,
কিনে না দিতে পারলে বড়ই হারামি ।
টাকা ছাড়া যায় না ভালো থাকা ।
টাকা হলো জামা কাপড় ঈদের সালামি ,
কিনে না দিতে পারলে বড়ই হারামি ।
বন্ধু বান্ধব আত্মীয়দের -
উপহারে দিতে হয় টাকা -
নইলে সর্ম্পক ছিন্ন তোমার-
নইলে সর্ম্পক ছিন্ন তোমার-
মস্ত বড় গাধা ।
কালো টাকা সাদা টাকা -
বৈধ টাকা অবৈধ টাকা ,
তুই ছাড়া জীবন মোর ফাঁকা ।
কালো টাকা সাদা টাকা -
বৈধ টাকা অবৈধ টাকা ,
তুই ছাড়া জীবন মোর ফাঁকা ।
0 coment rios: