Thursday, November 18, 2021

এই কি সেই স্বাধীনতা / ওমর ফারুক


 

এই কি সেই স্বাধীনতা 
ওমর ফারুক 

এই কি সেই স্বাধীনতা ?
যার জন্য 1947 সালে দেশ ভাগ হয় ।
এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য ভাষা শহীদের প্রাণ দিতে হয় ! 

এই কি সেই স্বাধীনতা ?
  যার জন্য ঊনসত্তরের গণঅভ্যুত্থান  হয় ।
এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য সত্তরে নির্বাচন হয় ।

এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য 7-ই মার্চ –
    শেখ মজিবের স্বাধীনতার ডাক ।
এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য পঁচিশে মার্চ –
     বাংলার মানুষকে নরকের বলি হতে হয় ।

এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য বাংলার মানুষ –
      যুদ্ধে ঝাপিয়ে পড়ে ।
এই কি সেই স্বাধীনতা ?
  যার জন্য বাংলার মনসীদের –
       14 ডিসেম্বর নরকের শিকার হতে হয় ।

এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য 16 ডিসেম্বর বিজয় লাভ করি ।
এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য নারীদের সম্ভ্রম দিতে হয় –
    হারাতে হয় ভাই বোন -
স্বামী পুত্র আত্মীয় স্বজনকে ।

এই কি সেই স্বাধীনতা ?
 যার জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় –
  বাংলা হয়ে যায় সড়ক বিছিন্ন ।

না-না –না এই  সেই স্বাধীনতা নয় ।
আজ ও বাংলা নারীদের ধর্ষন করা হয় –
   গোপনে কিংবা জন সম্মুখে ।

আজ ও নাবালিকার দেহ নিয়ে ,
 উল্লাস করে নর পশুরা ।
   আজ ও হারতাল অবরোধে –
মানুষ পুড়িয়ে মারে  ক্ষমতা লোভীরা  ।

আনন্দোলনের মুখে ছুটে মারে –
        বন্ধুকের গুলি ।
রাস্তায় পড়ে থাকে মানুষের লাশ ।

গ্রেরেফতার করা হয় –
  নিরাপদ মানুষকে ।
গুম খুন হতে হয় বুদ্ধিজীবিদরে ।

গণ কবর দিয়ে দেয় মিড়িয়ার অজান্তে ।
কন্ঠরোধ করা হয় ছাত্র জানতাকে ।
বিচারের নামে  চলে প্রহসন করা হয় ।
  ক্ষমতা দীর্ঘ আয়ু করতে-
 কারফিউ জারি করা হয় ।
শেয়ার করুন

0 coment rios: