Monday, November 15, 2021

ওরা দুই জন / ওমর ফারুক


 

ওরা দুই জন
ওমর ফারুক 

এক জন গম্ভীর আরেক জন চঞ্চল ;
একজন সব কিছুকে সহজ ভাবে ,,
অন্য জন সবার মাঝে প্যাঁচ ধরে !
এক জনের বিপদে অন্য জন হাঁসে ,,
তবুও তারা এক নীড়ে থাকে ।

ওরা দুই জন জন ,,
ওদের পিতা এক মাতা এক -
স্বভাবটা শুধু ভিন্ন ।
এক জনে -অন্য জনের নামে নালিশ -
সামান্য কিছুতেই বাধে দন্ধ ,,
তবুও তারা অন্তর অঙ্গ ।

ওরা দুই জন ,,
এক জন উপকারী -
 অন্য জন উপহাসি ।
এক জন কাজের -
অন্যটা অলস ।

এক জন চতুর অন্যটা হাবা,,
এক জন বিচক্ষন অন্য জন গাদা ,,
তবুও তারা এক নীড়ে থাকে ,,
ওদের পিতা এক মাতা এক -
স্বভাবটা শুধু ভিন্ন ।
শেয়ার করুন

0 coment rios: