Monday, November 15, 2021

জন্ম / ওমর ফারুক


 

জন্ম
ওমর ফারুক

জন্ম হোক যেথায় সেথায়;
কর্ম হোক ভালো,
নিজ গুনে প্রতিষ্ঠীত হোক সকলের জন্য !

তুমি যখন জন্মে ছিলে হেঁসে ছিল সবি;
মৃত্যুতে কাঁদিবে সবাই তোমার চরণ লুটি !
গোলাপের মতো হাঁসি তোমার চাঁদের মতো মুখ,
কচি কচি দুই হাতে ধূলো বালি তোমার সুখ ;

তবুও আদর করে সবাই নিতো কোলে
সঙ্গী ছিল কাদা মাটি ছিলা নগ্নতা
আজ তুমি বড় হয়ে হয়েছো গুনবতী
সারাটি জীবন থেকো পর্দার মাঝে নিজকে আড়াল করি ।

বন্ধু পেলে বান্ধবী পেলে আরো কত কি ,
যৌবনের তাড়নায় ভূলে গেলে অতিতের সবি !

সুখে থেকো ভালো থেকো সারাটি জীবন ভর
স্বার্থক হোক তোমার জন্ম
সফল হোক তোমার ভবিষ্যৎ
শেয়ার করুন

0 coment rios: