Sunday, December 5, 2021

ভার্চুয়াল মুদ্রা-ওমর ফারুক

 



ভার্চুয়াল মুদ্রা-
ওমর ফারুক

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন ,
কেউ কখনো এই মুদ্রা স্পর্শ করেনি -
কোন দেশের ব্যাংক দেয় নাই স্বীকৃতি ,
তবুও বিটকয়েন ভার্চুয়াল মুদ্রার চাবিকাঠি !
সব দেশের মুদ্রা থেকে চলে দেদারছে ,
অর্থের মান দিয়ে সবার উপরে !
এই টাকা কেবল অনলাইনে চলাচল করে !

বর্তমান অনলাইন লেনদেন যে হারে বাডছে ,
কাগজের টাকার ব্যবহার দিন দিন কমছে ।
মার্কেট থেকে চায়ের দোকানে ,
ভার্চুয়াল মুদ্রা চলে সব খানে !

ভার্চুয়াল মুদ্রা টাকা রেখে সংখ্যা দেয় ,
এক ভার্চুয়াল হতে অন্য ভার্চুয়াল প্রেরণ করে !
পৃথিবীটা ভার্চুয়াল মুদ্রার দখলে ,
তুমি আমি ভার্চুয়াল মুদ্রার কবলে !

মোবাইল ডিজিটাল ওয়ালেট মানি ,
নগদ টাকার দখলদার  ।
টাকার বোঝা বইতে হয় না পকেটে ,
টাকা থাকবে মাুনষের মোবাইলে !

নগদ বিকাশ রকেট ভার্চুয়াল অংশ ,
পেপালে  লেনদেন ভার্চুয়াল শ্রেষ্ঠ !
বিশ্বব্যাপী লেনদেনএখন অনলাইনে ।
ভার্চুয়াল মুদ্রার রাজত্ব সব খানে !


শেয়ার করুন

0 coment rios: