Sunday, December 5, 2021

পাসওর্য়াড় /ওমর ফারুক

 


 পাসওর্য়াড় 
ওমর ফারুক

 পাসওর্য়াড় এখন কারো অজানা নয়,
এক জনের পাসওর্য়াড আরেকজন জেনে গেলে ,
ভুক্তভোগীর সর্বনাশ হয় !
কেউ ক্ষতি করে কেউ আডিপাতে -
কেউ তালাতালি কেউ আবার বাডাবাড়ি !

 পাসওর্য়াড বন্ধ ঘরের চাবি ,
ডিজিটাল  পাসওর্য়াড সংখ্যা চিহ্ন আরো কত কি !

ওয়েবসাইট  সোশ্যাল মিডিয়া সব জায়গা  পাসওর্য়াড ,
 পাসওর্য়াড ফাঁস হলে নেমে আসে সর্বনাশ !
লেনদেন  পাসওর্য়াড জীবনের খুটি ,
 পাসওর্য়াড ফাঁসে চলে ছলছাতুরী ।

ভালো বাসার আবেগের মূল ,
আবেগের  পাসওর্য়াড ধ্বংসের কূল ।
লোভের  পাসওর্য়াড  পাসওর্য়াড ধন সম্পদ ,
অধিক ধনে আসে বিপদ ।
চোখের  পাসওর্য়াড মনের সৌন্দর্য্য ,
মনের চাহিদা পূরণে হয় মোহগ্রস্ত !

পেটের  পাসওর্য়াড খাদ্যশস্য ,
অধিক ভক্ষনে জীবন নষ্ট !
মা-বাবার  পাসওর্য়াড আদর সোহাগ  ,
অকালে মা হারালে জীবন নরক !
ঈমানদারের  পাসওর্য়াড সৎকর্ম ,
হাজারো লোভে করে না অপকর্ম ।
ক্ষমতার  পাসওর্য়াড জুলুম অত্যাচার ,
অধিক জুলুম ধ্বংসের আবাস ।
পাসওর্য়াড বন্ধ ঘরের চাবি ,
ডিজিটাল  পাসওর্য়াড সংখ্যা চিহ্ন আরো কত কি !
 

শেয়ার করুন

0 coment rios: