Thursday, November 18, 2021

যৌতুক চাই / ওমর ফারুক

                                                         


যৌতুক চাই 
ওমর ফারুক 

যৌতুক চাই যৌতুক চাই  ,
ছেলের বিয়েতে যৌতুক চাই  !
মেয়ের বিয়েতে খবর নাই  ।
ছেলে আমার শিক্ষিত লাখে এক খানি  ,
মেয়ের শিক্ষার দাম আমি কি দিতে জানি  ?

যৌতুক চাই টিভি ফ্রিস ,
নগদ টাকা গয়না গাটি ! 
আমার ও আছে মেয়ে , 
তাকে যে দিতে হবে ,
এই খবর আমি কি রাখি !

যৌতুকের জন্য কত মেয়ে শুনছে উপহাস ,
কারণে অকারনে গলা দিচ্ছে ফাঁস !
স্বামি জ্বালায় , শাশুড়ি জ্বালায়   একে একে সবাই ,
মেয়ে  হয়ে জন্ম নেয়া টা সমাজ দিচ্ছে দায়  !

এক দিন ছেলের বাবা ডাক দিয়া কয়-
 মেয়ের বাবাকে ?
আরে বেয়াই যাচ্ছে কোথায়  ?
দেখা দেন না মোরে !
ছেলে আমার বিদেশ যাবে ,
লাখ টাকা দেন জামাইরে !

মেয়ের বাবা কয় ছেলের বাবা কে ? 
আরে বেয়াই টিভি দিলাম ফ্রিস দিলাম ,
বিয়ের পরে সবি দিলাম ! 
বাকি রাখলাম না তো কিছু ,
এর পরে ও সমাজে আমার মাথা কেন নিঁচু  ! 

যৌতুক নিয়ে সমাজ যে কত কথা কয় ?
অবশেষে মেয়ের বাবা ভিক্ষার থালা লয় ! 
এর পর শুরু হলো অত্যাচার ,
পথ নাই পালা বার !

পরিবারের সবাই মিলে-
 দিন রাত মারছে তাকে ,
থামে না তো আর ,
শিক্ষিত সমাজ মূর্খ সমাজ ,
মেয়েদের শিক্ষার দিলো না দাম !
পদে পদে তাদের করেছে অপমান !
শেয়ার করুন

0 coment rios: