ইদানিং আমার কষ্ট
ওমর ফারুক
ইদানিং আমার কি যে কষ্ঠ হয় ,
তুমি কি তা জানো ?
হয় তো জানো ,
তবুও না জানার ভান করে থাক !
তোমাকে এক নজর দেখার মাঝে ,
আমার কি যে আনন্দ !
সে-কি তুমি জানো ?
হয় তো বা জানো-
তবুও জানার ভান করে থাক !
তোমার ঠোটের এক টুকরা হাসি -
আমার কাছে কতটা যে প্রিয় ,
তাকি তুমি জানো ?
হয় তো বা জানো ।
তবুও জানার ভান করে থাক !
তোমার বিবর্ণ হাসি ,
আমাকে কত টুকু পীড়া দেয় ,
তুমি কি তা জানো ?
হয় তো বা জানো -
তবুও জানার ভান করে থাক !
তোমার মায়া ভরা জ্যোস্নার চাহনি
আমার হৃদয়ে আলো ছটায় ,
তুমি কি তা জানো ?
হয় তো বা জানো !
তবুও জানার ভান করে থাক !
তোমার মেঘ ভরা কষ্টের অশ্রু ,
আমার হৃদযের সাগরে ,
ব্যাথার বন্যা ভাসিয়ে দেয় ।
তুমি কি তা জানো ?
হয় তো বা জানো !
তবুও জানার ভান করে থাক !
তোমাকে কতটুকু ভালবাসি !
কিংবা তোমাকে নিয়ে ক্ষনে ক্ষনে -
ভাবনার সাগরে নিক্ষিত হই
তাকি তুমি জান ?
হয় তো বা জানো ,
তবুও জানার ভান করে থাক !
0 coment rios: