Thursday, November 18, 2021

আজ তোমার জন্ম দিন/ ওমর ফারুক


 

জ তোমার জন্ম দিন 
ওমর ফারুক

আকাশে ছিল রংধনু ,,
পাখিদের কিচির মিছির শব্দ ,,
প্রকৃতির অপরুপ সেজে ,,
রহ্যসের হাত ছানি দিয়ে তোমাকে ডাকছে !


আত্মীয় স্বজনদের এক মুঠো হাসি নিয়ে ,

তুমি এসেছিলে ।
আজ তোমার জন্ম দিন ! 

আজ রাখা হবে ,,
এক নবজাতকের নাম ,,
পৃথিবী জানবে এক নতুন ইতিহাস ,,
দেখাবে নতুন কিছু ,,
বিবর্তনের ছোঁয়া মানব সমাজে ,,

আজ তোমার জন্ম দিন !
তুমি হবে জ্ঞানী গুনি ,,
হয় তো বিজ্ঞানী ,,

আইনস্টান,নিউটন,আলভা এডিসন,
 র্চাজ ব্যাভেজ, ব্রাউন ।
আজ তোমার জন্ম দিন ।

তুমি ঘটাবে সমাজিক বিপ্লব-

রবিন্দ্র,নজরুল,আব্রাহাম লিংকন ,
কার্ল মার্ক,লেনিন-
শান্তির দূত আসবে নেমে নর দোর
আজ তোমার জন্ম দিন ।

কুসংষ্কারের প্রদীব তুমি ,

বিদ্যাসাগার ,রামমোহন রায় -

দূর হবে অন্ধকার অজ্ঞতা, 
সমাজ পাবে আশার আলো ,,
আজ তোমার জন্ম দিন ।

শুনাবে র্ধমের বাণী ,,
বৌদ্ধ,যিশু, মোহাম্মদ-
শুধরাবে মানব জাতী

আলো ছড়াবে এই ধরনীর বুকে !
আজ তোমার জন্ম দিন ।

তুমি হবে মহাবীর প্রলয়কারী,
খালিদ, ওমর ;হামজা, আলি ।
জালিমরা আতষ্কিত ,,

মজলুমের মুখে হাসি রাশি রাশি ,,
আজ তোমার জন্ম দিন ! !

মানবতা সমাজ সেবা নাগরিক দায়িত্ব ,,

নিয়ে নেবে তোমার ঘাড়ে ,,
আজ তোমার জন্ম দিন !

তুমি লিখবে গল্প কবিতা ছড়া উপন্যাস ,,
নজরুল ,রবিন্দ্রনাথ,জীবনানন্দ -শেক্সপিয়াস

মনের অজান্তে রংধনুর খেলা ।
আজ তোমার জন্ম দিন !!

তুমি হবে অকুতো বীর দূরসাহসী ,
তীতুমীরের বাঁশের কেল্লা
উড়াবে বিজয়ের নিশান –

যে নাবিক হারিয়েছে দিশা !

তুমি হবে মানব সেবা নিয়োজিত মাদার তেরেসা ,
তুমি হবে নারী শিক্ষার নক্ষত্র বেগম রোকেয়া ।
তুমি হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের-
বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা ভাসানী ।
নিপীডিত মজলুম অসহায় অভাবী ,,

তোমার পানে চেয়ে আছে ,,
ধরনীর সব বোঝা তোমার কাধে ,,
আজ তোমার জন্ম দিন


শেয়ার করুন

0 coment rios: