Friday, September 23, 2022

তাদের ও আছে বাচাঁর অধিকার

 তাদের ও আছে বাঁচার অধিকার 
ওমর ফারুক 
******************
মৌলিক অধিকার থেকে পথ শিশুরা কেন বঞ্চিত ?
কারো  দুয়ারে গেলে হতে হয় লাঞ্চিত !
শিক্ষার আলো পায় না তো কভু ,
 সন্ত্রাসী মাফিয়া তাদের  প্রভু!

অস্বাস্থ্যকর  অনিরাপদ তাদের জীবন ,
ময়লার  স্তুপ  তাদের আশ্রম !
ক্ষুধার জ্বালায় ডাস্টবিনের খাবার মুখে তুলে ,
রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত যন্ত্রণা ভোগে !


রোগে শোকে ভারাক্রান্ত মনে কত  স্বপ্ন  বুনে ?
ভাগ্য লিখন নির্মম খেলা করে !
 যাযাবর জীবন তাদের যাযাবর  বসতি ,
জীবন জুড়ে দুর্দশা নাই কোন কমতি !




 
শেয়ার করুন

0 coment rios: