Monday, September 19, 2022

অনিশ্চয়তা জীবন

 অনিশ্চয়তা জীবন   

ওমর ফারুক

***********************************

অনিশ্চয়তা জীবন গড়ে ওঠে পথ শিশুদের ,

বিলাসী জীবন আসে না ফিরে !

অন্নহীন ছেড়া বস্ত্র অনাহরে দিন কাটেঁ ,

 সুযোগ সন্ধানী  তাদের ব্যবহার করে !

অসহায়ত্বের সুযোগ নিয়ে নামিয়ে দেয় নানান কর্মে ,

ভিক্ষাবৃত্তির টাকা নিয়ে নেয় গর্বে !


আলোর ছোঁয়া পায় না তো কভু ,

সন্ত্রাসী মাফিয়া তাদের প্রভু !

মদ গাঁজা ইয়াবা হিরোহিন আছে যত কারবারি ,

পথ শিশুদের নিয়ে দল করে ভারি !

অনিশ্চয়তা জীবন গড়ে ওঠে পথ শিশুদের ,

সুযোগ সন্ধানী  তাদের দিয়ে ব্যবসা করে !


মেয়ে শিশুর নাজেহাল  কিশোরী বয়সে  ,

কুদৃষ্টি পড়ে আশ্রয়দাতার  গৃহে  !

পতিতাবৃত্তি  করে  জবরদস্তি ,

 অন্দর হতে পায় না তো মুক্তি  !

রাতের রাণী সেই সমাজের  ঘৃণিত প্রাণী ,

তাহার সন্তান সমাজের গ্লানি !

আধাঁরের মাঝে হারিয়ে যায় তাদের জীবন ,

কি অদ্ভূত  নির্মম ভাগ্য লিখন !



শেয়ার করুন

0 coment rios: