Tuesday, June 14, 2022

প্রজ্জন বিজ্ঞান / ওমর ফারুক



প্রজ্জন বিজ্ঞান 
ওমর ফারুক

কোরআনের মতো -
     অন্য কোন এমন গ্রন্থ কি আছে ?
প্রজ্জন বিদ্যা আবিষ্কারের আগে -
সেই জ্ঞান  তার কাছে রয়েছে !
বিজ্ঞানের আবিষ্কারের আগে -
      সেই গুলো  ছিলো কাল্পনিক ,
নিরক্ষ নবীর কথা কিভাবে হলো বাস্তবিক ।
লেখা পড়া ছিলো না  তার কোন জ্ঞান ,
তার গ্রন্থে প্রমাণিত প্রজ্জন বিজ্ঞান ।

জীবের বংশ বিস্তার বয়সের আয়ুকাল ,
সংসার সঙ্গম সঙ্গীতে ভালো লাগা বসবাস !
নর আর নারীতে বংশের ঊৎপত্তি ,
কি চমৎকার কোরআন সৃষ্টার কেরামতি !
গর্ভসঞ্চার ঘটে কত রহস্য ,
এমন তথ্য কোরআনে কিভাবে এলো !

আল্ট্রাসনোগ্রাফি  দেখা যায় অদ্ভুত চিত্র ,
কোরআন হলো বিজ্ঞানের মিত্র !
লিঙ্গ নির্ধারন উল্লেখ আছে কোরআনে ,
সবেগে আসা পানি জরায়ুতে  প্রবেশ করে !
নর পানি হতে কোটি কোটি শুক্রাণু  ,
নারীর দেহে হারারো ডিম্বাণু ,
তুচ্ছ পানি হতে  জীব সৃষ্টি !
কেন তারা করে  না সৃষ্টার  ভক্তি !

জরায়ু, সঙ্গম,মায়ের -’গভের্র সম্মুখের প্রাচিরে ,
গভের্র সময় কাল - ভ্রণ নির্ধারন করে !
ঋতুকাল বয়স সন্ধি ভালো লাগা মন্দ লাগা,
বিজ্ঞানের তথ্য কোরআন বহন করে !
জীবের চলাফেরা খাদ্য অভ্যাসে ,
বিজ্ঞানের এমন তথ্য কোরআনে কিভাবে আসে ?

শেয়ার করুন

0 coment rios: