নারীর মর্যাদা
ওমর ফারুক
ইসলামের মতো নারীকে -
কোথায় দিয়েছে এতো মর্যাদা ?
ধর্ম বর্ণ গোত্রে নারীকে ভাবা হয় বৈরিতা !
নারীকে দেয়া হয় অক্ষম অবলা অপায়া অপবাদ ,
ইসলাম বলে নারীর সৃষ্টির আর্শীবাদ !
মধ্য যুগে নারীকে দিয়ে দিত জীবন্ত কবর ,
ইসলাম বলে নারীর সদা রাখো খবর !
নারীকে কেনা হতো বেচা হতো -
করে রাখ তো চাকরানী ,
ইসলাম নারীকে দিয়েছে রাজরানী ।
মা বউ মেয়ে সকল নারীর সমান অধিকার ,
কি চমৎকার ক্যাটাগরি কি দারুন সিলেবাস !
ছেলে শিশু মেয়ে শিশু দুই জনের সমান অধিকার ,
আবদার পূরনে মেয়ে দাবিদার !
বাবা মায়ের সম্পত্তি মেয়েরা ও পাবে ,
মায়ের স্থান খোদার পরে !
মতামতের ব্যাপারে নারী পুরুষ সমান ,
ইসলামে নারীকে দিয়েছে পাপ্য সম্মান !
বিয়েতে নারীকে দিতে হয় দেন মোহর ,
যৌতুকের ব্যাপরে ইসলাম কঠোর !
স্বামীর সম্পত্তি স্ত্রী ও পাবে ,
নারী যা উর্পাজন করবে কেবল তারে রবে !
শিক্ষা দীক্ষা নারীর কদর পুরুষর আগে ,
সুসমাজ গঠনে নারীর ভূমিকা থাকে !
জোর করে নারীকে দেয়া যাবে না বিয়া ,
জোরাজুরি রিয়া ইসলামে রিয়া !
তারা যদি দোষ করে অনুসূচনা ডুবে মরে ,
খোদায় তাদের ক্ষমা করে !
এমন নারীদের পুরুষ যেন ভক্তি করে ,
আদেশ উপদেশ মতামত গ্রহণ করে !
স্বামীর যেমন হক আছে স্ত্রীর উপরে ,
স্ত্রীর হক আছে স্বামীর উপরে !
নারী পুরুষ সমান অধিকার এক বিন্দুতে !
0 coment rios: