Friday, December 24, 2021

উশৃঙ্খল /ওমর ফারুক

 

উশৃঙ্খল 
ওমর ফারুক 

উশৃঙ্খল মানুষ অধিক মর্ডান  ,
পরিবার সমাজ দেশের প্রতি নাই কোন দায়িত্ব !
আদব কায়দা লজ্জা শরম নেই বিন্দু মাত্র !
ছেড়া জামা  কাপড় পরনে টাইট পিট ,
রং তুলি চুলের বাহার দেহ করে ঝিকমিক !

স্মার্ট ছেলে অতি এডভান্স সব কিছু বুঝে যায় ,
মুরুব্বিদের মাথার উপর লবণ রেখে বরই খায় !
অদ্ভুত তাদের চলাফেরা অদ্ভুত তাদের আচরণ ,
অলি গলির সব জায়গা তারা করে বিচরণ !

স্মার্ট ছেলে গুলো মেয়েদের আবার পছন্দ ,
বাইরের রুপে মেয়েরা হয় আকৃষ্ট !
স্মার্ট এর সাথে স্মার্ট হবে এটাই চির সত্য !
নষ্ট সাথে নষ্ট হওয়া ভন্ড সাথে ভন্ডামি ,
সরল লোকদের ধোঁকা দেওয়া -
      নতুন কোন কারসাজি ।

এটা দিবে সেটা দিবে আরো দিবে কত কি !
একটু খানি জড়িয়ে ধরলে এমন ক্ষতি কি ?
আধুনিকতা ফ্যাশন নামে বাডছে তাদের অত্যাচার ,
ধর্মের দোহাই দিলে জংলী   গন্ড মূর্খ  !

ভালো ছেলে যখন দেয় উপদেশ ,
তাদের উপর চড়া হয় যেন শত্রুতার পরিবেশ ।
স্মার্ট ছেলে গুলো হয় সোনা বাবুরে ,
এটাই খাবে সেটা নিবে হোক সেই কাবুরে !
স্মার্ট ছেলে গুলো বিয়ের পরের কাজ আগের করে ,
মেয়েরা কেন তাদের দাবি গ্রহণ করে ?

স্মাট ছেলে যখন তাদের ভোগ করে ,
ব্যবহারিত জিনিস কেউ কি গ্রহণ করে ।
ভন্ড সাথে ধোঁকা দেওয়া এমন ক্ষতি কি ,
এটাই তাদের কর্ম ছিলো নিয়তির দোষ কি ?

চেয়ে দেখ চার পাশে হিসাব কর নিজে ,
ভন্দ্র ছেলেদের উপদেশ কি মিছে ?
হও নাই সাবধান বুঝলে না সম্মান ,
নিজেই নিজে কে করলে অপমান !




শেয়ার করুন

0 coment rios: