Wednesday, December 22, 2021

বর্ষ বরন /ওমর ফারুক



 বর্ষ বরন
ওমর ফারুক

অতীতের স্মৃতি ভূলিয়ে দিতে -
 এসেছে নবীন বছর  ,
কষ্টের গ্লানি মুছে যাক আজ বর্ষ বরন !
অতীতে যা হারিয়েছি ফিরে তো পাবো না ,
নতুন বছর স্বার্থক হোক সকলের শুভ কামনা !

রাত জেগেছে শিশু  কিশোর  বর্ষবরণ  বলে ,
চার দিকে হৈ চৈ  নববর্ষের আগমনে  !
পাখিদের আজ কলকাকলি মুগ্ধ আকাশ  বাতাস ,
প্রকৃতি সেজে রইছে  প্রেমের বহ্নিপ্রকাশ !

আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
মালিক শ্রমিক এক কাতারে  বর্ষবরন বলে  ,
এই দৃশ্য স্থায়ী হোক চির তরে !

নতুন আশা নতুন প্রান ,
নতুন হাসি নতুন গান !
নতুন সকাল নতুন আলো ,
নতুন দিন হোক ভালো !

আজ মিশে যাক ধনী গরীব কাঁধ মিলিয়ে কাঁধে  ,
উচু নিচু জাত- ভেদাভেদ সব যাবো ভূলে  !
শত্রুকে আজ বন্ধু রুপে নেবো বুকে টেনে ,
বিশ্ব কে জয় করবো ভালো বাসা দিয়ে ।

অসুস্থ অসহায়দের কেন ঠেলে দেবো দূরে ?
আজ বছরের নতুন দিন থাক না এক সাথে !
বিগত দিন গুলোতে চলে গেছে-
 যারা আমাদের ছেড়ে ,
তাদের আদেশ উপদেশ সদা নেব মেনে !
অতীতকে মনে করে -
  কষ্ট পেতে চাই না মনে ,
নতুনের জন্য প্রস্তুত নিতে হবে !
দুঃখকে ভুলে যাই ,
নতুনকে  জানাই 
 স্বাগত !
দিক দিগন্তে ছড়িয়ে যাক নতুন বছর আগত !

আতজবাজী ফুঁটছে আকাশের  পানে
মনের মাঝে দোলা বইছে নতুন বছর আগমনে ।
নতুন আশা, নতুন রোদ
নতুন আলো, নতুন ভোর,
মিষ্টি হাসি, দুষ্টু চোখ,
স্বপ্ন গুলো সফল হোক….

নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা
পৃথিবীতে ছড়িয়ে দিক
অনেক অনেক ভালবাসা !
হ্যাপী নিউ ইয়ার…


শেয়ার করুন

0 coment rios: