বউয়ের পূজা
ওমর ফারুক
বউ পূজারী ছেলে আমি ,
বউয়ের করি পূজা !
সত্যি কথা বলতে গেলে ,
পেতে
হবে সাজা !
যোগ্য
করি মন্ত্র পড়ি ,
তবুও পাই না মন ,
বউ
যে আমার সাধনার ধন !
বউ
এখন মহারাজ করে শুধু হুকুম ,
পান
থেকে চুন ঘসলে ,
তেলে জ্বলে বেগুন ।
বুদ্ধি তার বাবুই বাসা হাজার প্যাঁচে বাঁধা ,
তাহার আইন না মানিলে -
পেতে হয় সাজা !
চেহারা
তার বড্ড মায়া -
চাঁদের জ্যোৎস্না ,
শত যুবকের কামনা বাস না ।
চোখ গুলো মায়া হরিণ -
মেঘের ছানি ভ্রু ,
তাহার মনের ভিতর শয়তানি ক্রু ।
হাত যে
ঢাল তলোয়ার -
মুখের ভাষা কি বিশ্রী ,
মেজাজ তার হিংস্র পশু ,
সেই কি মানবী দানবী -
না রাক্ষুসী ।
মুখ থাকে প্যাঁচার মতো -
ফণা ধর সর্পে ,
শরীর তার চেয়ে যায় ,
হাজার বিষের তুঙ্গে !
চোখের ফলক বিঝলী চমকায় –
কড়মড়
দাঁতে বজ্র আনে ভয়,
বউয়ের জন্য লোকে আমায় -
মন্দ কথা কয় ।
নিজের হিসাব ঠিকঠাক ,
অন্যের বেলায় হতবাক ,
বউ যে ফুল স্পিড নেটওয়ার্ক ।
আমর উপর গোয়েন্দাগিরি-
রাখে সদাসর্বদা ,
এমন বউয়ের পূজা -
না করে কি থাকা যায় ?
0 coment rios: