Tuesday, November 16, 2021

বউ শাশুড়ির দ্বন্দ / ওমর ফারুক

 

 বউ শাশুড়ির দ্বন্দ
   ওমর ফারুক

   বউ শাশুড়ির দ্বন্দ -
   সমাজের দৈন্যদিন চিত্র ।
   নারী নারীকে করে রণক্ষেত্র !
   শাশুড়ি বউকে মেয়ে ভাবেনা -
   বউ শাশুড়িকে মা ভাবে না !
   কথায় কথায় বাঁধে দ্বন্দ !
 দিনে রাতে চলে অশান্তির ছন্দ ।

পুরুষ জাতি নারীর প্রতি দূর্বল -
নারী কেড়ে নেয় পুরুষের সম্বল !
কখনো মা কখনো বউ নালিশ করে -
একে অন্যকে দোষী বলে !

সেই বিচার কঠিন বিচার -
পুত্র এখন করবে কি ?
দিনে রাতে ভাবাভাবি -
কার করবে পক্ষপাতি ?

যদি নেয় বউয়ের পক্ষ -
খেতাব পাবে বউ পূজারী !
যদি নেয় মায়ের পক্ষ -
দিতে হবে অর্থ কুড়ি  !
বউ শাশুড়ির রেষারেষি -
মাথায় ঢুকে মরি ।

নারী করে নারীর সম্মান হানি !
শাশুড়ির থাকে হাজার আবদার -
পুত্রের বউয়ের মুখটি ভার !
শাশুড়ির একটু খোঁচাতে -
বউয়ের মুখে বোমা ফুটে ।
সংসারের মূল আশান্তিতে -
বউ শাশুড়ির ভূমিকা থাকে । 
শেয়ার করুন

0 coment rios: