Sunday, November 21, 2021

আতষ্ক -ওমর ফারুক

 
                                           
              আতষ্ক - 
                                                            ওমর ফারুক                                                           
   
১৯৪৭ সালের পর পূর্ব পাকিস্তানে আতষ্ক ছড়িয়ে পড়ে ,,
পরাধীনতার শিকল বাংলার চরণে ।
যেই শিকল পরিয়ে ছিলো বৃষ্টিশরা
- সমগ্র বিশ্বে ।
পাকিস্তান একই রুপ ধারণ করে -
চলনে বলনে বৃষ্টিশদের অনুসরন করে ।
শাসনের নামে শোষন করে -
ছাব্বিশ বছর সামরিক জান্তার কবলে !
-হুকুমত জারি করে ।
ক্রীতদাশ মোদের করে -
ক্ষনে ক্ষনে বাংলাকে করে তোলে ভুতুড়ে ।
কেড়ে নিতে চায় মায়ের মুখের বলি ,,
বায়ান্নতে প্রতিবাদ করি -
বিনিময়ে লাশের উপহার বরণ করি ।
ছয় দফা এগারো ঘাতকের মনে আতষ্ক ছড়িয়ে পড়ে ,,
উনসত্তর এর - গণঅভ্যুত্থানে
ঘাতকের নতুন রুপ প্রকাশ পায় ।
১৯৭০ সাধারণ র্নিবাচনে বাঙ্গালী সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করি -
গনভোটে হেরে যায় মির্জাপরের দল ।
বাংলার এই জয় মেনে নিতে পারেনি নর পশুরা -
মেতে উঠে ধ্বংশের লীলা ।
দানবের ক্রোদের থাবা -
বাংলার মানুষ দিশে হারা ।
বাংলার মির্জাফরেরা ভিড় জমায় দানবের দলে ।
৭ই মার্চ শেখ মজিব স্বাধীনতার ডাক তোলে ।
২৫শে মার্চ ঘুমন্ত বাঙ্গালীর ওপর পশুদের হানা -
সেই রাতে শেখ মজিব জেল খানা ।
২৬শে মার্চ শহীদ জিয়া বেতারেতে স্বাধীনতার ডাক ।
নর পশু ঘাতক নিপাত যাক !
দিশে হারা বাঙ্গালী প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয়ে -
গড়ে প্রতিরোধের দূর্বার ঘাটি ।
প্রাণে পনে লড়ে অনেকে মরে যায় -
হাল না ছাড়া ছাড়ি ।
যেখানে সেখানে জয়ের র্বজ্য ধ্বনি ।
পরাজয় বুঝতে পেরে ১৪ ই ডিসেম্বর -
বাংলার মনসীদের নিয়ে রক্তের লীলা ,,
জাতিকে করে মেধা শূন্য -
আতষ্ক হবে দিশে হারা ।
শেয়ার করুন

0 coment rios: