Saturday, November 6, 2021

নেশা/ ওমর ফারুক

 



















নেশা
ওমর ফারুক

দুনিয়াটা  নেশার ঘোরে ,,
মানব সমাজ ছুঁটছে রোজ !
নেশাকে পেশা করে ,
কেউ হচ্ছে বড় লোক !

সুদের নেশা ঘুসের নেশা ,
নেশা আবার সম্মানি !
নারীর প্রতি নেশা করে ,
চলে আসে মানহানি !

মদের নেশা গাঁজার নেশা ,
নেশা ইয়াবা  হিরোইন !
ভালো বাসা বড়ই নেশা ,
টিয়ে নাচে তা ধিন ধিন !

গান বাজনা বিনোদন ,
নেশার অনেক আপনজন !
অশ্লীলতা  পর্নোগ্রাফি ,
যুবক সমাজ যাচ্ছে ডুবি ।
হরেক রকম খেলাধুলা ,
নেশার ঘরে কাটে বেলা !


টাকার নেশা আজব নেশা ,
ধনী গরীব সবাই চায় !
কালো টাকা পুজিঁ করে ,
অনেকে বাহবা পায় !

স্বার্থের নেশা অদ্ভূত নেশা ,
তারে চিনা কঠিন কাজ !
স্বার্থপরের খপ্পরে কারো কারো সর্বনাশ !
লোভের নেশা পাপের নেশা ,
স্বার্থপরের আরেক রুপ !
লোভী মানুষ ব্যর্থ হলে -
 ঘাপটি মেরে থাকে চুপ !

মায়ার নেশা ভালো বাসা -
কি সুন্দর কি অদ্ভূত ,
অতি মায়া কেউ কেউ   ভেজায় চোখ !
খানার নেশা অদ্ভূত নেশা বিচিত্র  সীমাহীন !
কেউ কেউ সেই খাবারে মিশ্র করে ফরমালিন !

জ্ঞানের নেশা অদ্ভূত নেশা -
        আবিষ্কারের ধান্দায় থায় ,
জ্ঞানীরা যুবক সমাজ -
 মানব কল্যাণ ধরণীটা রক্ষা চায় 
জ্ঞানীদের সেই জ্ঞান পুঁজি করে -
বিকৃত মস্তিষ্ক মানুষ গুলো -
                যুবক সমাজ ধ্বংশ চায় !
শেয়ার করুন

0 coment rios: