Thursday, November 18, 2021

আজ বন্ধুর /বিয়ে ওমর ফারুক

 

আজ বন্ধুর বিয়ে
ওমর ফারুক 

নিমন্ত্রণ করেছে আমাকে ।
সেই খুশিতে মন আমার -
রং বেরঙের সাজেঁ ।
কি পরবো কি করবো ,
বেড়েছে আজ তোড়জোড় ।

আজ বন্ধুর বিয়ে -
নিমন্ত্রণ করেছে আমাকে ।
আজ নেই খাওয়া দাওয়া -
দু’চোখে নেই ঘুম ,
হাসি খুশি রং তামাশা -
কে বা হয় খুন ।

আজ ফুটেছে হ্নদয়ের কলি -
হলুধ সরিষা ফুলে ।
গোলাপ পাঁপড়ি শিশির কণা -
নানান সুর তুলে ।

ফুলের কলি সুভাষ ছড়ায় 
- নানান ভঙ্গীমায়  ।
বৌমর এসে ভিড় করে -
মনের আঙিনায়।

আজ সেজেছে তারার মেলা -
রংধনুটা বিশাল ।
চাঁদের কিরণ লেগে আছে -
বাড়ির আঙিনায় ।

আজ এসেছে অতিথি পাখি -
হাজার মাইল উড়ে ।
আখি মেলে দেখিয়াছি -
ধন্য হতাম তাদের পেলে ।

আকাশে বাতাশে ধ্বনিত হলো -
দুটি মন মিলনের পয়গাম-
এ মন ঐ মনকে সম্মতি দিল,
আজ থেকে শুরু হোক -
   বিশ্বাসের সমাগম ।

তোমাকে দেওয়ার মতো -
উপহার আমার যে নাই ,
শূণ্য হ্নদয় দোয়া ছাড়া আর কি পাই ।
সুখে থাকো ভালো থাকো -
সারাটি জীবন ভর ,
তোমার আমার বন্ধুত্ব -
চির কাল  থাকোক অটুট  ।
শেয়ার করুন

0 coment rios: