শ্রমিকের আর্তনাদ
ওমর ফারুক
চিৎকার চেচামেচি ভাঙ্গে ভোরের ঘুমটা ,দরজা উকি মেরে দেখি বাড়িওয়ালা লোকটা !
আজ মাসের বিশ তারিখ -
দুই মাস পেরিয়ে ,
প্রতি মাসের ঘর ভাড়া দিতে হয় দেরীতে !
এক মাসের বেতন অন্য মাসের অর্ধেক তারিখে ,
সপ্তাহ না যেতে সব টাকা ফুরিয়ে !
ঘর ভাড়া দোকান বাকি সাথে আছে কাঁচামাল ,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-
হিমসিম বেসামাল ।
অসুখ বিসুখে পারি না চিকিৎসা ,
ডাক্তারে দেয় আবেগের দীক্ষা !
মা বাবা ভাই বোনের আছে অনেক আবদার ,
আমার যে বেতন -
নিজেরি খবর যার !
বেতন তো নয় যেন আলাদিনের দৈত্য ,
স্বপ্ন পূরণে করতে হয় কর্য্য !
কাজের যে পেসার আছে মানসিক চাপটা ,
বস বেটা বেজায় খুশি-
ভূল হলে বাশটা !
দিনে রাতে খাটা খাটি ,
মানব দেহের কলটা !
ঠিক মতো পাই না তো ,
মাসের শেষে বেতনটা !
মালিকের আছে যতো অন্যায় আবদার ,
প্রতিবাদে কর্মী ছাঁটাই -
নইলে চুপ থাক !
কুলি দিন মজুর আছে যতো কর্মী ,
সব যেন ক্রীতদাস -
মালিকের জীম্মী !
প্রাণ খুলে পারি না নিঃশ্বাস -
মুক্ত বাতাসে ,
সাম্রাজ্যের ছোবলে দম বন্ধ হয়ে আসে !
মালিকের গাফেলতি বেতন যায় আটকে ,
এক দুই তিন মাস পেরিয়ে !
মালিক তো থাকে না -
অনাহার উপবাস !
শ্রমিকের জীবনে কেন এতো সর্বনাশ ?
সাম্রাজ্যের ছোবলে দম বন্ধ হয়ে আসে !
মালিকের গাফেলতি বেতন যায় আটকে ,
এক দুই তিন মাস পেরিয়ে !
মালিক তো থাকে না -
অনাহার উপবাস !
শ্রমিকের জীবনে কেন এতো সর্বনাশ ?
ধর্য্যের সিমা আছে -
রাস্তায় অবরোধ ,
মালিকের কপাল দেশ জুড়ে হট্টগোল ,
ধরমার চেচামেচি চার দিকে চোরগোল ।
মালিকের কপাল দেশ জুড়ে হট্টগোল ,
ধরমার চেচামেচি চার দিকে চোরগোল ।
অসাধু লোকেরা বাধাঁয় গন্ডগোল !
রাস্তায় যানবাহন যায় যখন আটকি ,
প্রশাসন করে নানান রকম ফন্ধী !
সব চেয়ে নির্যাতিত গার্মেন্টস কর্মী ।
রাস্তায় যানবাহন যায় যখন আটকি ,
প্রশাসন করে নানান রকম ফন্ধী !
সব চেয়ে নির্যাতিত গার্মেন্টস কর্মী ।
সরকারের ভূর্তকি কর ট্যাক্স ফাঁকিতে !
সরকার কি থেমে থাকে -
মালিদের পিছঁনে লাগতে !
কিল খাও কলা খাও যতো খুশি গালি খাও -
হয় না তো শিক্ষা ,
রাস্তায় অবরোধে পড়ে থাকে লাশটা !
যাদের রক্ত ঘামে আসে বৈদেশিক মুদ্রা ,
তারাই অতি নগন্য তারাই অতি তুচ্ছ !
শ্রমিকের জীবন কাটে অর্ধহার অনাহার উপবাস !
শ্রমিকেরা নয় তো কোন দেশের বৈরী ,
তারাই রেমিট্রেন্স -
তারাই দেশের সৈনিক !
মালিক শ্রমিক হবে পিতা পুত্রের সম্পর্ক ,
মালিক যদি দেখে শ্রমিকদের সন্তানের মতো দায়িত্ব ,
দেশ হবে উন্নত অর্থনীতি হবে শক্তিশালী সমৃদ্ধ ।
0 coment rios: