বাংলার রমনী
ওমর ফারুক
বাংলার নারী আমার শ্রেষ্ঠ রমনী !
বিচিত্র রূপ তাদের -
শ্রদ্ধার জননী !
বিচিত্র রূপ তাদের -
শ্রদ্ধার জননী !
প্রকৃতিতে ফুটে ওঠে -
হরেক রঙের ফুল ।
সুমিষ্টি কোকিলের ভাষা -
তিমির আধাঁরে উজ্জল জ্যৌতি ।
পথ ভোলা পথিক -
ফিরে পায় আশা !
এক কাক্ষে সন্তান তার -
অন্য কাক্ষে লাকরী !
উদরে সন্তান নিয়ে -
ছুটে চলে চাকরী !
ভূমিষ্ট শিশু কোলে করে -
শত কষ্ট শত বাঁধা অতিক্রম করে -
মাসের মাইনে তুলে দেয় -
অন্যের হাতে !
স্বামীর সেবায় -
পরিবারের জন্য সহে অপমান ।
টলমলে অশ্রু কণা -
আড়ালে মুছে ।
অদ্ভুত হাসি -
তাদের মুখে ফুটে ।
অন্ন বস্ত্র সন্তানদের রাখে মহা সুখে ,,
নিজের জীবন যাপন সাদামাটা ভাবে ।
পরিবার পরিজনদের অবহেলা -
স্বামীর অকাল মৃত্যু ।
সন্তানদের দিকে চেয়ে উঠে -
জীবন যোদ্ধার লড়াকু ।
এমন নারী কোথায় আছে ?
কোথায় তাদের খণি ।
সেই তো আমার বাংলার মা-
সেই আমার শ্রদ্ধার জননী ।
জনম জনমে জীবন উৎস্বর্গকারী !
অসহায় জীবনের আশ্রয় দান কারী !
এক হাতে শান্তির বাণী -
অন্য হাতে সত্যের তরবারি !
সেই তো আমার বাংলার মা-
সেই আমার শ্রদ্ধার জননী ।
0 coment rios: